আঞ্চলিক ভূখণ্ডে ইসরায়েলের ‘ধ্বংসাত্মক’ উপস্থিতির সুযোগ তৈরি করবেন না: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i163540-আঞ্চলিক_ভূখণ্ডে_ইসরায়েলের_ধ্বংসাত্মক’_উপস্থিতির_সুযোগ_তৈরি_করবেন_না_ইরান
পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের নিন্দা জানিয়ে সতর্ক করেছে, এ ধরনের উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।
(last modified 2026-09-30T09:19:20+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১৫:১৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের নিন্দা জানিয়ে সতর্ক করেছে, এ ধরনের উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।

মন্ত্রণালয় বলেছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত ইসরায়েলের জন্য এমন কোনো সুযোগ তৈরি না করা, যাতে কোনো দেশের ভূখণ্ড আঞ্চলিক অন্য  কোনো দেশের বিরুদ্ধে অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ডের ক্ষেত্র হয়ে ওঠে।

বিবৃতিতে আরও বলা হয়, পশ্চিম এশিয়া বর্তমানে অত্যন্ত স্পর্শকাতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান এবং ফিলিস্তিন ও লেবাননে চলমান সংঘাত ও দখলদারিত্বের প্রেক্ষাপটে নেতানিয়াহুর এই সফর উদ্বেগজনক।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও সতর্ক করে বলেছে, ইরান ও অন্যান্য আঞ্চলিক দেশের সঙ্গে ইসরায়েলের বিরোধ এবং ইরানের বিরুদ্ধে বারবার হুমকির বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের উপস্থিতির সম্ভাব্য পরিণতি সম্পর্কে সব দেশকে সতর্ক থাকা উচিত।

বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক নিরাপত্তা একটি যৌথ ও অবিচ্ছেদ্য বিষয়। এমন যে-কোনো পদক্ষেপ, যা অঞ্চলকে অস্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তির প্রবেশের সুযোগ করে দেয়, শেষ পর্যন্ত সব দেশের জন্য ক্ষতিকর হতে পারে এবং পশ্চিম এশিয়ায় বিভাজন, নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা বাড়াতে পারে।#

পার্সটুডে/এনএম/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।