হরমুজ প্রণালিতে মার্কিন গোয়েন্দা সাবমেরিন আটক করেছে আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i162942-হরমুজ_প্রণালিতে_মার্কিন_গোয়েন্দা_সাবমেরিন_আটক_করেছে_আইআরজিসি
পার্সটুডে- ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী হরমুজ প্রণালিতে শত্রুপক্ষের একটি মার্কিন বুদ্ধিমান ও চালকবিহীন সাবমেরিন আটক করার খবর জানিয়েছে।
(last modified 2026-09-09T10:38:40+00:00 )
সেপ্টেম্বর ০৯, ২০২৬ ১১:২৪ Asia/Dhaka
  • আইআরজিসি
    আইআরজিসি

পার্সটুডে- ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী হরমুজ প্রণালিতে শত্রুপক্ষের একটি মার্কিন বুদ্ধিমান ও চালকবিহীন সাবমেরিন আটক করার খবর জানিয়েছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা-র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, মহান আল্লাহর বিশেষ অনুগ্রহে বিপ্লবী গার্ডের নৌবাহিনীর যোদ্ধারা আজ ভোরে একটি জটিল গোয়েন্দা ও অপারেশনাল তৎপরতার মাধ্যমে হরমুজ প্রণালির প্রবেশমুখে মার্কিন সেনাবাহিনীর অন্যতম আধুনিক কৃত্তিমবুদ্ধিমত্তা বা এআই ব্যবস্থা সম্পন্ন ও চালকবিহীন সাবমেরিন ফাঁদে ফেলে আটকাতে সক্ষম হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, আটক করা এই সাবমেরিনটি বিশ্বের সর্বাধুনিক আন্ডারওয়াটার প্রযুক্তির অধিকারী। এটি ২০২৫ সালে মার্কিন সেনাবাহিনীর বহরে যুক্ত করা হয়েছিল।

ইসলামি বিপ্লবী গার্ডের বিবৃতিতে বলা হয়েছে, সাবমেরিনটি বর্তমানে ইরানের হাতে জব্দ অবস্থায় রয়েছে এবং এরই মধ্যে এর ছবি প্রকাশ করা হয়েছে। #

পার্সটুডে/এমআরএইচ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।