মেজর জেনারেল সাফাভি:
ক্ষমতার ভারসাম্য প্রাচ্যের দিকে স্থানান্তরিত করার ক্ষেত্রে মার্কিন আগ্রাসন ছিল মূল কারণ
-
• ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মেজর জেনারেল সাইয়্যেদ ইয়াহিয়া রহিম সাফাভি
পার্সটুডে- ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার উপদেষ্টা বলেছেন: ক্ষমতার ভারসাম্য এবং অর্থনৈতিক ভূগোল প্রাচ্যের দিকে স্থানান্তরিত করার ক্ষেত্রে আমেরিকার আগ্রাসী মনোভাবই ছিল সবচেয়ে বড় কারণ।
ইরনা-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মেজর জেনারেল সাইয়্যেদ ইয়াহিয়া রহিম সাফাভি এক্স নেটওয়ার্কে একটি বার্তায় লিখেছেন: ক্ষমতার ভারসাম্য এবং অর্থনৈতিক ভূগোল প্রাচ্যের দিকে স্থানান্তরিত করার ক্ষেত্রে আমেরিকার আগ্রাসী মনোভাবই ছিল সর্বোত্তম কারণ।
মেজর জেনারেল সাফাভি জোর দিয়ে বলেন: জয়ের ভান করা হলো ব্যর্থতা এবং ক্ষমতার বহুমেরুকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তাকে মেনে নেওয়ার লক্ষণ।#
পার্সটুডে/এমআরএইচ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।