জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা
-
জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা
পার্সটুডে - জর্ডানে অবস্থিত মার্কিন সন্ত্রাসী সেনাদের ঘাঁটি আল-আরজাক এবং প্রিন্স হাসান ইরানি ক্ষেপণাস্ত্রের একটি বিশাল ঢেউয়ের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী আরব সূত্রগুলো জানিয়েছে, বুধবার সকালে জর্ডানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরাকি সংবাদমাধ্যম 'নায়া' একটি ব্রেকিং নিউজে জানিয়েছে, ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ ঘটেছে।
প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী, আল-আরজাক এবং 'প্রিন্স হাসান' বিমান ঘাঁটিগুলো ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু ছিল।
এই দুটি ঘাঁটিতে একাধিক বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, অধিকৃত দক্ষিণাঞ্চলীয় ফিলিস্তিনের ইলাত অঞ্চলের বাসিন্দারাও বিস্ফোরণের শব্দ শুনতে পান।
বিস্ফোরণের কয়েক মিনিট আগে গণমাধ্যম জানিয়েছিল যে, ইরানি ট্যাংকারের ওপর সাম্প্রতিক মার্কিন হামলার জবাবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
স্থানীয় সূত্রগুলো জর্ডানের আল-আকাবা অঞ্চলে আমেরিকান সন্ত্রাসীদের ওপর যুদ্ধাস্ত্রসহ ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার এবং প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেওয়ার ছবিও প্রকাশ করেছে।
ইসরায়েলি চ্যানেল ১৩ ঘোষণা করেছে: ইরানের এই ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলাটি যুদ্ধবিরতির পর সবচেয়ে বড়। নিউইয়র্ক টাইমসও ঘোষণা করেছে: জর্ডানে ইরানি হামলায় আমেরিকান সৈন্যরা ব্যাপক হতাহতের শিকার হয়েছে।
জর্ডানের একটি সূত্রও ঘোষণা করেছে: বিপুল সংখ্যক আহত আমেরিকান সৈন্যকে জার্মানির ডার্মস্টাইন হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে এবং তাদের মধ্যে কয়েকজনের আঘাত খুবই গুরুতর।
আরব সূত্রগুলোও বাহরাইন ও কুয়েতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে।#
পার্সটুডে/এমআরএইচ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।