হিজবুল্লাহ: ইরান সকল স্বাধীন মানুষের রক্ষক/তেহরানের সাহাযোগিতায় আমরা জয়ী হব
https://parstoday.ir/bn/news/west_asia-i163006-হিজবুল্লাহ_ইরান_সকল_স্বাধীন_মানুষের_রক্ষক_তেহরানের_সাহাযোগিতায়_আমরা_জয়ী_হব
পার্সটুডে- ইরান সকল নিপীড়িত মানুষের রক্ষক একথা উল্লেখ করে সংসদে ‘প্রতিরোধের প্রতি আনুগত্য’ গোষ্ঠীর জ্যেষ্ঠ প্রতিনিধি বলেছেন যে, ইরানের সাহায্যে আমরা শত্রুর বিরুদ্ধে বিজয়ের সমীকরণ তৈরি করব।
(last modified 2026-09-10T14:37:59+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০২৬ ২০:৩৫ Asia/Dhaka
  • লেবাননের সংসদ প্রতিনিধি হাসান ইজ্জাদ্দিন
    লেবাননের সংসদ প্রতিনিধি হাসান ইজ্জাদ্দিন

পার্সটুডে- ইরান সকল নিপীড়িত মানুষের রক্ষক একথা উল্লেখ করে সংসদে ‘প্রতিরোধের প্রতি আনুগত্য’ গোষ্ঠীর জ্যেষ্ঠ প্রতিনিধি বলেছেন যে, ইরানের সাহায্যে আমরা শত্রুর বিরুদ্ধে বিজয়ের সমীকরণ তৈরি করব।

পার্স টুডে তাসনিমকে উদ্ধৃত করে জানিয়েছে, লেবাননের সংসদে ‘প্রতিরোধের প্রতি আনুগত্য’ গোষ্ঠীর জ্যেষ্ঠ প্রতিনিধি হাসান ইজ্জাদ্দিন এক বক্তৃতায় লেবানন এবং সমগ্র প্রতিরোধের প্রতি ইরানের সমর্থনের প্রশংসা করে জোর দিয়ে বলেন যে, ইরান আজ আর কেবল নিজেকেই রক্ষা করে না, বরং সরকার বা জাতি নির্বিশেষে বিশ্বের সকল স্বাধীন, নিপীড়িত ও সম্মানিত মানুষকেও রক্ষা করে এবং এটিই একমাত্র দেশ যা আমেরিকাকে ‘না’ বলে এবং তার আধিপত্যের বিরুদ্ধে দাঁড়ায়।

আমেরিকার অন্যতম প্রধান বৈশিষ্ট্য সন্ত্রাসবাদ ও ভীতি প্রদর্শন ইরানের প্রতিরোধের বিশাল শিলার সামনে ধসে পড়েছে উল্লেখ করে তিনি বলেন: ইরান তার জন্য হুমকিস্বরূপ বিবেচিত সমস্ত স্থান ও অঞ্চলকে লক্ষ্যবস্তু করতে পারে এবং আমেরিকার পরিকল্পিত যেকোনো আগ্রাসন বা অপরাধের দ্রুত ও চূড়ান্ত জবাব দিতে পারে।

হাসান ইজ্জাদ্দিন আরও বলেন: এর অর্থ হলো, ইরান একটি ভিন্ন অবস্থানে চলে গেছে, যেখানে এটি বহুপাক্ষিকতা, ন্যায়বিচার এবং মানবতার উপর ভিত্তি করে একটি নতুন আন্তর্জাতিক ব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, এই অঞ্চলে ঘটা সমস্ত ঘটনা লেবাননকে প্রভাবিত করবে, বিশেষ করে যেহেতু ইরান তার পূর্ববর্তী বা পরবর্তী যেকোনো আলোচনায় লেবাননকে অগ্রাধিকার দিয়েছে।

হাসান ইজ্জাদ্দিন জোর দিয়ে বলেন যে, লেবাননের ইসলামী প্রতিরোধ, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে মিলে এমন নতুন সমীকরণ তৈরি করতে সক্ষম যা ইসরায়েলকে তার ২০২৩-পূর্ববর্তী অবস্থানে ফিরিয়ে আনবে। তাই, আমাদের ধৈর্য ধরতে হবে এবং জানতে হবে যে ধৈর্যের মাধ্যমেই বিজয় আসে।#

পার্সটুডে/এমআরএইচ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।