দক্ষিণ লেবানন থেকে ফেরার পর ইসরাইলি সেনার আত্মহত্যা
https://parstoday.ir/bn/news/event-i162892-দক্ষিণ_লেবানন_থেকে_ফেরার_পর_ইসরাইলি_সেনার_আত্মহত্যা
পার্সটুডে: অধিকৃত ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলের কিরিয়াত গাত এলাকার কাছে ইহুদিবাদীয়ে ইসরায়েলি সেনাবাহিনীর এক সদস্য আত্মহত্যা করেছে বলে ইসরায়েলি গণমাধ্যম খবর দিয়েছে।
(last modified 2026-09-08T09:57:50+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০২৬ ১২:৪৬ Asia/Dhaka
  • দক্ষিণ লেবানন থেকে ফেরার পর ইসরাইলি সেনার আত্মহত্যা
    দক্ষিণ লেবানন থেকে ফেরার পর ইসরাইলি সেনার আত্মহত্যা

পার্সটুডে: অধিকৃত ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলের কিরিয়াত গাত এলাকার কাছে ইহুদিবাদীয়ে ইসরায়েলি সেনাবাহিনীর এক সদস্য আত্মহত্যা করেছে বলে ইসরায়েলি গণমাধ্যম খবর দিয়েছে।

দক্ষিণ লেবানন থেকে ফিরে আসার পর ওই সেনা আত্মহত্যা করে ইসরায়েলি সংবাদ-মাধ্যমগুলো উল্লেখ করেছে। ওই সেনার নাম ও পদবি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। 

পার্সটুডে, ইরানি বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কিরিয়াত গাতের একটি সামরিক ঘাঁটির কাছে ইসরাইলি সেনাবাহিনীর ওই সদস্যের মরদেহ পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ লেবাননে অবস্থানকালে মানসিক অবসাদের মত সমস্যার মুখোমুখি হওয়ার কারণেই ওই ইসরায়েলি সেনা কিরিয়াত গাতে আত্মহত্যা করেছে।

এদিকে, ইসরায়েলি দখলদার সেনাবাহিনী গতকাল (সোমবার) ঘোষণা করেছে যে, গত কয়েক ঘণ্টায় দক্ষিণ লেবাননের কেল্লা আল-শাকিফ এলাকায় সংঘর্ষের সময় ইসরায়েলি সেনাবাহিনীর অভিজাত গোলানি ব্রিগেডের দুই সেনা হিজবুল্লাহর এক সদস্যের গুলিতে আহত হয়েছে। #

পার্সটুডে/এমএআর/০৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।