লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করলেন আরাকচি
https://parstoday.ir/bn/news/iran-i164022-লেবাননের_সার্বভৌমত্ব_ও_ভৌগোলিক_অখণ্ডতা_রক্ষায়_ইরানের_সমর্থন_পুনর্ব্যক্ত_করলেন_আরাকচি
ইরানের সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, গতকাল (শনিবার) বাগদাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এবং লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজ্জি বৈঠক করেন।
(last modified 2026-10-18T10:58:34+00:00 )
অক্টোবর ১৮, ২০২৬ ১২:৪৭ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজ্জি বৈঠক করেন।
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজ্জি বৈঠক করেন।

ইরানের সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, গতকাল (শনিবার) বাগদাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এবং লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজ্জি বৈঠক করেন।

বৈঠকে তেহরান ও বৈরুতের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, লেবাননের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব বজায় রাখা ইরানের একটি নীতিগত অবস্থান। তিনি আরও জোর দিয়ে বলেন, ইসরায়েলি শাসনের আগ্রাসন ও সম্প্রসারণবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে লেবাননের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় ইরান দেশটির পাশে রয়েছে।#

 

পার্স টুডে/এমবিএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।