ইরানের হাতে যুদ্ধের সমীকরণ বদলে যাবে ভাবতেও পারে নি শত্রুরা: কমান্ডার
-
ব্রিগেডিয়ার জেনারেল কিয়ুমার্স হায়দারি
পার্সটুডে- ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিয়ুমার্স হায়দারি বলেছেন, শত্রু ধারণাই করতে পারেনি যে, ইসলামি প্রজাতন্ত্র ইরান যুদ্ধের সমীকরণ বদলে দিয়ে সংঘাতের ক্ষেত্রকে আঞ্চলিক পর্যায়ে বিস্তৃত করতে সক্ষম হবে।
পার্সটুডে জানিয়েছেন, ব্রিগেডিয়ার জেনারেল কিয়ুমার্স হায়দারি বলেন, সংঘাত শুরুর আগে শত্রুপক্ষ নিজেদের বিভিন্ন পরিকল্পনা ও হিসাব-নিকাশের ওপর ব্যাপকভাবে নির্ভর করেছিল। তারা ‘হাইব্রিড যুদ্ধ’ কৌশল এবং দেশের অভ্যন্তরে নিজেদের অনুচরদের ব্যবহার করে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অস্থিরতা, নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল।
তিনি বলেন, সাম্প্রতিক সংঘাতে শত্রুর ভুল হিসাব ছিল অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সত্য ও মিথ্যার লড়াইয়ে শত্রুর ভুল হিসাব-নিকাশ একটি প্রধান উপাদান। শত্রুপক্ষ সবসময় ইরানের জনগণের সক্ষমতা, দৃঢ়তা ও সামর্থ্যকে ভুলভাবে মূল্যায়ন করার চেষ্টা করে, আর এ কারণেই তাদের হিসাব ভেঙে পড়ে।
হায়দারি আরও বলেন, হরমুজ প্রণালি এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিষয়।#
পার্সটুডে/এসএ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।