৫০ ইসরায়েলি পাইলট সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য ফাঁস করল হানজালা
https://parstoday.ir/bn/news/event-i157690-৫০_ইসরায়েলি_পাইলট_সম্পর্কে_পূর্ণাঙ্গ_তথ্য_ফাঁস_করল_হানজালা
পার্স-টুডে: সংগ্রামী সাইবার গ্রুপ হানজালা বলেছে, এই গ্রুপ ইহুদিবাদী ইসরায়েলি বিমান বাহিনীর ৫০ জন সিনিয়র সেনা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য ফাঁস করেছে।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১০, ২০২৬ ১৪:১৫ Asia/Dhaka
  • ৫০ ইসরায়েলি পাইলট সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য ফাঁস করল হানজালা
    ৫০ ইসরায়েলি পাইলট সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য ফাঁস করল হানজালা

পার্স-টুডে: সংগ্রামী সাইবার গ্রুপ হানজালা বলেছে, এই গ্রুপ ইহুদিবাদী ইসরায়েলি বিমান বাহিনীর ৫০ জন সিনিয়র সেনা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য ফাঁস করেছে।  

ইরানের সম্প্রচার সংস্থার বরাত দিয়ে পার্স-টুডে জানিয়েছে, ইহুদিবাদী দখলদারদের নৃশংস অপরাধযজ্ঞ অব্যাহত থাকায় এর জবাবে সাইবার হামলা চালিয়ে এই সাইবার গ্রুপ প্রথমবারের মত ইসরায়েলি বিমান বাহিনীর ৫০ জন কর্মকর্তা সম্পর্কে পরিপূর্ণ তথ্য সংগ্রহ করে সেসব ফাঁস করেছে। ইহুদিবাদী ইসরায়েলি বিমান বাহিনীর এই কর্মকর্তারা নিরপরাধ বেসামরিক জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের ওপর সরাসরি বোমা বর্ষণে জড়িত।

তাদের সম্পর্কিত তথ্য-বিবরণীর মধ্যে রয়েছে: তাদের পরিপূর্ণ নাম, আইডি বা পরিচিতি কার্ড নম্বর, পদ, টেলিফোন নম্বর, ঠিকানা, ছবি, এই কর্মকর্তাদের পেশাগত নানা তথ্য- যেমন, তাদের মধ্যে কারা এফ-সিক্সটিন ও কারা এক-৩৫ জঙ্গি-বিমানের পাইলট, ড্রোন অভিযান পরিচালনার কমান্ডারদের পরিচয়, বিমান সুরক্ষা ও মেরামত বিষয়ক সিনিয়র টেকনিশিয়ানদের পরিচয় এবং বিমান হামলাগুলোর পরিকল্পনাকারী কর্মকর্তাদের পরিচয় ইত্যাদি। 

ফিলিস্তিনে নানা ধরনের যুদ্ধ-অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে এইসব পাইলটদের বিচারের মুখোমুখি করা ও শাস্তির ব্যবস্থা করা অপরিহার্য বলে মানবাধিকারকামীরা মনে করে থাকেন।    #

পার্স টুডে/এমএএইচ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।