গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদি আরবের ৫৩টি বিমান হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i164024-গত_২৪_ঘণ্টায়_ইয়েমেনে_সৌদি_আরবের_৫৩টি_বিমান_হামলা
পার্সটুডে: ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ঘোষণা করেছেন, গত ২৪ ঘণ্টায় সৌদি আরব ইয়েমেনের রাজধানী সানা ও আরও পাঁচটি প্রদেশে ৫৩টি বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন।
(last modified 2026-10-18T10:58:35+00:00 )
অক্টোবর ১৮, ২০২৬ ১৩:৩০ Asia/Dhaka
  • ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি
    ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি

পার্সটুডে: ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ঘোষণা করেছেন, গত ২৪ ঘণ্টায় সৌদি আরব ইয়েমেনের রাজধানী সানা ও আরও পাঁচটি প্রদেশে ৫৩টি বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন।

ইরানের সাউন্ড অ্যান্ড ভিশন সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, গত ২৪ ঘণ্টায় সৌদি যুদ্ধবিমান—বিশেষ করে এফ-১৫ ও টাইফুন—‘খামিস মুশাইত’ ও ‘তায়েফ’ বিমানঘাঁটি থেকে উড়ে এসে রাজধানী সানাসহ তায়িজ, ইব, লাহিজ, সা'দা ও আমরান প্রদেশের বেসামরিক এলাকায় ৫৩টি বিমান হামলা চালিয়েছে।

তিনি আরও জানান, এসব হামলায় বিপুলসংখ্যক মানুষ শহীদ ও আহত হয়েছেন। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।#

 

পার্সটুডে/এমবিএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।