ইয়েমেনের তাইজ প্রদেশে সৌদি হামলায় হতাহত ৪
https://parstoday.ir/bn/news/west_asia-i163650-ইয়েমেনের_তাইজ_প্রদেশে_সৌদি_হামলায়_হতাহত_৪
পার্সটুডে- ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাইজ প্রদেশে সৌদি আরবের ড্রোন হামলায় দুইজন নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন।
(last modified 2026-10-04T12:41:46+00:00 )
অক্টোবর ০৪, ২০২৬ ১৮:৩৭ Asia/Dhaka
  • ইয়েমেনের তাইজ প্রদেশে সৌদি হামলা
    ইয়েমেনের তাইজ প্রদেশে সৌদি হামলা

পার্সটুডে- ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাইজ প্রদেশে সৌদি আরবের ড্রোন হামলায় দুইজন নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন।

পার্সটুডের প্রতিবেদনে ইরনার বরাত দিয়ে বলা হয়েছে, ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, তাইজ প্রদেশের আল-ওয়াজিইয়া এলাকায় সৌদি আরবের ড্রোন হামলায় দুইজন নিহত এবং আরও দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

বিবৃতিতে ইয়েমেনের স্বাস্থ্য ও পরিবেশ মন্ত্রণালয় আরও বলেছে, বেসামরিক নাগরিকদের ওপর এ ধরনের হামলা আন্তর্জাতিক ও মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

মন্ত্রণালয়টি আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার ও মানবিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, এসব অপরাধের নিন্দা ও তা বন্ধ করার মাধ্যমে তারা যেন নিজেদের দায়িত্ব পালন করে।#

পার্সটুডে/এমআরএইচ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।