পলাতক মার্কিন সেনারা মধ্যপ্রাচ্যের জনগণকে মানব-ঢাল হিসেবে ব্যবহার করছে: কমান্ডার শেকারচি
-
ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ মুখপাত্র শেকারচি
পার্সটুডে- ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ মুখপাত্র আবুল ফজল শেকারচি বলেছেন, ইরানের ব্যাপক হামলার মুখে প্রাণ বাঁচাতে পলাতক মার্কিন সেনারা ও তাদের কমান্ডাররা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের ঘাঁটির আশেপাশের শহরের জনগণকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে।
পার্সটুডে জানিয়েছে, তিনি আজ বলেন, শিশু হত্যাকারী ইসরায়েলকে রক্ষার অলীক কম্পনাকারী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে আগ্রাসন হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ট্রাম্প মার্কিন সেনাদেরকে ইরানের শক্তিশালী বাহিনীর মোকাবেলায় দাঁড় করিয়ে এখন তারা গ্যাঁড়াকলে পড়েছে। আর এই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য তারা ইরানের সেই জনগণের ওপর বোমাবর্ষণ করছে যাদেরকে ট্রাম্প রক্ষা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল।
শেকারচি বলেন, আমাদের বীর সশস্ত্র বাহিনী ট্রাম্পের দম্ভ এবং মার্কিন সেনাবাহিনীর শক্তিকে চূরমার করে দিয়েছে। বিশ্ব এখন এটা বুঝতে পেরেছে যে, মার্কিন সেনাদের উপস্থিতিই মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার প্রধান কারণ।
ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ মুখপাত্র আরো বলেন, মার্কিন দুর্বল সেনারা নিজেদের রক্ষার ক্ষমতা নেই এমনি কি তারা প্রাণ বাঁচাতে ঘাঁটির আশেপাশের শহরগুলোতে গিয়ে আশ্রয় নিয়ে সেখানে সাধারণ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে।#
পার্সটুডে/এমআরএইচ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।