জাতিসংঘে ইরানের অভিযোগ:
আমেরিকা ও ইসরায়েল কুয়েতের ভূমি ব্যবহার করে ইরানে হামলা চালাচ্ছে: ইরাভানি
-
জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি
পার্সটুডে- জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেছেন, আমেরিকা ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলায় কুয়েতে তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করছে।
তাসনিম বার্তাসংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, জাতিসংঘে ইরানের প্রতিনিধি এই সংস্থার প্রধান এবং নিরাপত্তা পরিষদের প্রধানের কাছে লেখা এক চিঠিতে ওই অভিযোগ করেছেন। চিঠিতে তিনি লিখেছেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের শুরু থেকেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কুয়েতসহ এ অঞ্চলের আরো কয়েকটি দেশের ভূখন্ড এবং সামরিক স্থাপনা ব্যবহার করছে।
চিঠিতে তিনি লিখেছেন, এতো কিছুর পরেও ইরান কুয়েতের সাথে বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রেখেছে, তাদেরকে সম্মান দিয়ে এসেছে, তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে।
তিনি আরো বলেন, আমরা শুধুমাত্র এ অঞ্চলের দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছি এবং কুয়েতের সার্বভৌমত্ব লঙ্ঘন করা আমাদের উদ্দেশ্য নয়।#
পার্সটুডে/এমআরএইচ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।