আগ্রাসীরা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে এখন তারা দিকভ্রান্ত: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i157702-আগ্রাসীরা_লক্ষ্য_অর্জনে_ব্যর্থ_হয়ে_এখন_তারা_দিকভ্রান্ত_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগ্রাসীরা প্রাথমিক অবস্থায় তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং এখন যুদ্ধের ১০ দিনের মাথায় তারা কোনো লক্ষ্য স্থির করতে পারছে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১০, ২০২৬ ২০:১৬ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি

পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগ্রাসীরা প্রাথমিক অবস্থায় তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং এখন যুদ্ধের ১০ দিনের মাথায় তারা কোনো লক্ষ্য স্থির করতে পারছে না।

পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি আজ পিবিএস টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে বলেন, শত্রুরা কিছু লক্ষ্য অর্জন করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তারা ভেবেছিল দুই বা তিন দিনের মধ্যে ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে পারবে এবং এভাবে বড় বিজয়ের স্বপ্ন তারা দেখেছিল কিন্তু তা হয়নি। তাই আমার  ধারণা তাদের প্রাথমিক লক্ষ্য ব্যর্থ হয়েছে এবং এখন অন্য কোনো পরিকল্পনা তারা পরিক্ষা করে দেখবে, কিন্তু তাদের সব চেষ্টাই শেষ পর্যন্ত ব্যর্থ হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি আরো বলেন, আমার মনে হয় না যুদ্ধ অবসানের জন্য তাদের সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা আছে। কেননা তাদের সাম্প্রতিক কথার্বার্তায় হাতাশা, উদ্বেগ ও অসংলগ্নতা দেখা গেছে। তারা কোনো লক্ষ্য ছাড়াই আমাদের ওপর হামলা চালাচ্ছে। তারা আমাদের আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে, হাসপাতালগুলোতে হামলা চালাচ্ছে,  স্কুলে হামলা চালাচ্ছে। এমনকি আমাদের মূল অবকাঠামোগুলোতেও হামলা চালাচ্ছে যা অত্যন্ত বিপজ্জনক।

আপনারা দেখতে পাচ্ছেন যুদ্ধের ফলে সারা বিশ্বে তেলের বাজার অস্থির। সে কারণে বলছি যুদ্ধের পেছনে আমেরিকার যৌক্তিক কোনো কারণ বা লক্ষ্য নেই।#

পার্সটুডে/এমআরএইচ/১০  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।