শত্রুর ওপর হামলার পরিমাণ আরো বাড়ানো হবে: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i157644-শত্রুর_ওপর_হামলার_পরিমাণ_আরো_বাড়ানো_হবে_আইআরজিসি
পার্সটুডে-ইরানের ইসলামি বিপ্লব গার্ড বাহিনী আইআরজিসি ট্রুপ্রমিস ফোর অভিযানের ২৮ তম হামলার খবর দিয়ে বলেছে, শত্রুর বিরুদ্ধে হামলার পরিমাণ আরো বাড়ানো হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৮, ২০২৬ ১৮:০৩ Asia/Dhaka
  • •	ট্রুপ্রমিস ফোর অভিযানের ২৮তম হামলা
    • ট্রুপ্রমিস ফোর অভিযানের ২৮তম হামলা

পার্সটুডে-ইরানের ইসলামি বিপ্লব গার্ড বাহিনী আইআরজিসি ট্রুপ্রমিস ফোর অভিযানের ২৮ তম হামলার খবর দিয়ে বলেছে, শত্রুর বিরুদ্ধে হামলার পরিমাণ আরো বাড়ানো হবে।

তাসনিম নিউজের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আইআরজিসির আকাশ প্রতিরক্ষা বাহিনী তাদের নতুন ধরণের ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিব, বির আল সাবা এবং আমেরিকার আল আযরাক বিমান ঘাঁটিতে ট্রুপ্রমিস ফোর অভিযানের ২৮তম হামলা চালানো হয়েছে।

আমিরুল মুমিনিন (আ.) নামে পরিচালিত এই হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল ও আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিতে আঘাত হানা হয়েছে।

আমেরিকার আল আযরাক বিমান ঘাঁটি হচ্ছে তাদের সবচেয়ে বড় বিমান পরিচালনার ঘাঁটি এবং সেখানে কয়েক দফায় হামলা চালানো হয়েছে।

এদিকে, ইসরায়েলের তেল আবিব ও বির আল সাবাহ সামরিক ঘাঁটিতে ইরান তাদের অত্যন্ত ভারী ও ব্যাপক ধ্বংস ক্ষমতা সম্পন্ন খাইবার শেকান ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে।  

আইআরজিসি এক বিবৃতিতে আরো বলেছে, আগামী ঘন্টা এবং দিনগুলোতে আগ্রাসী ইসরায়েল-মার্কিন অবস্থানের ওপর হামলার পরিধি আরো বাড়ানো হবে এবং সে সম্পর্কে খবরাখবর সময় মতো ইরানের জনগণকে জানানো হবে।#

পার্সটুডে/এমআরএইচ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।