মার্কিন ঘাঁটিগুলো ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম নয়: রুশ সামরিক বিশেষজ্ঞ
https://parstoday.ir/bn/news/event-i157628-মার্কিন_ঘাঁটিগুলো_ইরানের_হাইপারসনিক_ক্ষেপণাস্ত্র_ঠেকাতে_সক্ষম_নয়_রুশ_সামরিক_বিশেষজ্ঞ
পার্স-টুডে: মার্কিন সেনা-ঘাঁটিগুলো ইরানের হাইপারসনিক তথা শব্দের চেয়েও দ্রুত গতি-সম্পন্ন ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে সক্ষম নয় বলে উল্লেখ করেছেন একজন রুশ সামরিক বিশেষজ্ঞ। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৮, ২০২৬ ১০:৩৯ Asia/Dhaka
  • ইরানের হাইপারসনিক তথা শব্দের চেয়েও দ্রুত গতি-সম্পন্ন ক্ষেপণাস্ত্র
    ইরানের হাইপারসনিক তথা শব্দের চেয়েও দ্রুত গতি-সম্পন্ন ক্ষেপণাস্ত্র

পার্স-টুডে: মার্কিন সেনা-ঘাঁটিগুলো ইরানের হাইপারসনিক তথা শব্দের চেয়েও দ্রুত গতি-সম্পন্ন ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে সক্ষম নয় বলে উল্লেখ করেছেন একজন রুশ সামরিক বিশেষজ্ঞ। 

ইরনার বরাত দিয়ে পার্স-টুডে জানিয়েছে, রুশ সামরিক বিশেষজ্ঞ অ্যালেক্সান্ডার এস্তাপানোভ (গতকাল) শনিবার বলেছেন, পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলোর মোকাবেলায় খুবই ভঙ্গুর ও আত্মরক্ষায় অক্ষম। 

রুশ গবেষণা প্রতিষ্ঠান (RANEPA) রানিপা’র এই বিশেষজ্ঞ বলেছেন, সাক্ষ্য-প্রমাণে দেখা গেছে মার্কিন সামরিক ঘাঁটিগুলো আকাশ প্রতিরক্ষা-ব্যবস্থাসহ সব ধরনের নিরাপত্তা অবকাঠামোর অধিকারী হওয়া সত্ত্বেও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হামলা ঠেকাতে সক্ষম নয়।

এস্তাপানোভ আরও বলেছেন, এ ধরনের গুরুত্বপূর্ণ ও কৌশলগত মার্কিন ঘাঁটিগুলোকে সুরক্ষা দিতে যেসব সাজ-সরঞ্জাম ব্যবহার করা হয় সেগুলোর মান নিয়ে নানা প্রশ্ন উঠলেও এইসব সামগ্রী ব্যাপক মাত্রায় ইউরোপের দেশগুলোতে পাঠানো হচ্ছে।

এইসব সাজ-সরঞ্জামে সজ্জিত বিমান-প্রতিরক্ষার ঘাঁটিগুলো দিয়েই রাশিয়ার চারদিকে নিরাপত্তার বেল্ট গড়ে তোলা হয়েছে এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মোকাবেলায় এইসব মার্কিন প্রতিরক্ষা সামগ্রীর ধ্বংস যে অনিবার্য তা সুনিশ্চিত বলে এই রুশ সামরিক বিশেষজ্ঞ মন্তব্য করেছেন। # 
 

পার্স টুডে/এমএএইচ/০৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।