অন্যদের উপদেশ দেওয়ার পরিবর্তে আমেরিকার উচিত নিজেদের অপরাধের জবাব দেওয়া গারিবাবাদি
-
উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি
পার্সটুডে- ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, অন্যদের উপদেশ দেওয়ার পরিবর্তে আমেরিকার উচিত নিজেদের অপরাধের জবাব দেওয়া, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া এবং স্বচ্ছতা ও পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়া।
ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বৃহস্পতিবার রাতে বলেছেন: বিগত দশকগুলোতে মার্শাল দ্বীপপুঞ্জে যুক্তরাষ্ট্রের ৬৭টি পারমাণবিক পরীক্ষা এবং এর মানবিক ও পরিবেশগত পরিণতি পারমাণবিক শক্তিধর দেশগুলোর দায়বদ্ধতার অকাট্য প্রমাণ।
তিনি আরও বলেন, আমেরিকার উচিত নিজেদের অপরাধের জবাব দেওয়া, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া এবং স্বচ্ছতা ও পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়া।#
পার্সটুডে/এমআরএইচ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।