ইসলামী বিপ্লবের নতুন সর্বোচ্চ নেতার পাশে আছি: ইরানের সংসদ সদস্যগণ
-
ইরানের সংসদ সদস্যগণ
পার্সটুডে- ইরানের সংসদ মজলিসে শূরায়ে ইসলামীর প্রতিনিধিরা এক বিবৃতিতে বলেছেন, এই জাতিকে দিক নির্দেশনা দেয়ার গুরুদায়িত্ব পালনের জন্য আয়াতুল্লাহ সাইয়্যেদ মোস্তবা খামেনেয়ি হচ্ছেন সবচেয়ে যোগ্য ব্যক্তি।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের সংসদ সদস্যরা আজ ভোরে এক বিবৃতিতে বলেছেন, নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোস্তবা খামেনেয়িও শহীদ ইমাম আয়াতুল্লাহিল উজমা আলী খামেনেয়ির মতোই ইসলামী বিপ্লবের আদর্শ, জনগণের আস্থা অর্জন এবং হেকমতের সাথে ইসলামী বিপ্লবের বর্তমান ঐতিহাসিক সন্ধিক্ষণে জাতিকে নির্দেশনা দেয়ার ঝাণ্ডাবাহী হিসেবে তিনি সর্বোত্তম ব্যক্তি।
সংসদ সদস্যরা তাদের বিবৃতিতে আরো বলেন, ইসলামী বিপ্লবের ইতিহাসে ভাগ্য নির্ধারণী এই পরিস্থিতিতে বিশেষজ্ঞ পরিষদ নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ সাইয়্যেদ মোস্তবা খামেনেয়িকে নির্বাচন করা থেকে ইরানে ধর্মভিত্তিক জনগণের শাসন ব্যবস্থার শক্তিশালী অবস্থানের বিষয়টি বোঝা যায়।
বিবৃতির অন্য অংশে বলা হয়েছে, আমরা এখন আগ্রাসী সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করছি। পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা নতুন সর্বোচ্চ নেতার পাশে আছি এবং তার বুদ্ধিদীপ্ত দিকনির্দেশনা আমরা মেনে চলব যাতে ইসলামী ইরান আগের চাইতে আরো শক্তিশালীভাবে উন্নতি, জাতীয় স্বাধীনতা ও গৌরব এবং ন্যায়বিচারের পথ চলা অব্যাহত রাখতে পারে।#
পার্সটুডে/এমনআরএইচ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।