ইরানে একের পর এক মার্কিন জঙ্গিবিমান ধ্বংসে বিশ্বব্যাপী তোলপাড়
'যুক্তরাষ্ট্রের বৃহত্তম পতন দেখছি-শেরম্যান; ইরান এখনও শক্তিশালী-ওয়ালস্ট্রিট জার্নাল'
-
সাবেক মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যান
পার্সটুডে: মার্কিন দৈনিক ওয়াল-স্ট্রিট জার্নাল বলেছে, ইরানের হাতে দু'টি মার্কিন জঙ্গিবিমান ধ্বংসের ঘটনা ওয়াশিংটনের জন্য যুদ্ধকে ব্যয়বহুল করে তোলার ইরানি ক্ষমতার সবচেয়ে বড় দৃষ্টান্তগুলোর অন্যতম।
সাম্প্রতিক দিনগুলোতে ইরান বেশ কয়েকটি মার্কিন জঙ্গিবিমান ভূপাতিত করেছে যার মধ্যে রয়েছে সর্বাধুনিক প্রজন্মের এফ-৩৫, এফ-১৬, এফ-১৮ এফ-১৫, এ-১০। (এ ছাড়াও কয়েকটি ব্ল্যাক হক হেলিকপ্টার ও একটি সি-১৩০ পরিবহন বিমানও ধ্বংসের তালিকায় যুক্ত হয়েছে বলে কিছুক্ষণ আগে ইরান খবর দিয়েছে।) ইরান এমন সময় এইসব মার্কিন জঙ্গি বিমান ধ্বংস করল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতিরক্ষা-সক্ষমতা ধ্বংস হয়ে গেছে বলে বার বার দাবি করছেন যা মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে ব্যাপক প্রতিবাদের জন্ম দিয়েছে।
মার্কিন দৈনিক ওয়ালস্ট্রিট জার্নাল এ প্রসঙ্গে লিখেছে, এখন ট্রাম্পকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিতে হবে যে তিনি আসলে ইরানের প্রতিরক্ষা সক্ষমতাগুলো কতটা ধ্বংস করতে পেরেছেন যখন ইরান কেবল এক দিনেই দু'টি মার্কিন জঙ্গি বিমান ধ্বংস করেছে? অথচ তিনি বলেছিলেন, ইরানের সামরিক সক্ষমতা শতভাগ ধ্বংস হয়ে গেছে!
এসোশিয়েটেড প্রেস বা এপি বলেছে, গত ২৪ বছরের ইতিহাসে ইরানই প্রথম দেশ যে বেশ কয়েকটি মার্কিন জঙ্গি বিমান ধ্বংস করল, আর এ থেকে বোঝা যায় ইরান আগামী দিনগুলোতে সম্ভাব্য হামলাগুলোর জবাব দেয়ার ক্ষমতা এখন পর্যন্ত ধরে রেখেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনও বলেছেন, বার বার মার্কিন জঙ্গিবিমানের ওপর এ ধরনের আঘাত হোয়াইট হাউজের তথা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্যতা বা সুনামকে পুরোপুরি ধ্বংস করছে, এখানে হোয়াইট হাউজ আমাদেরই আহত করছে ইরানিদের নয়; আপনি যদি কোনো কিছু বাড়িয়ে বলেন তাহলে আপনাকে আহাম্মক বলে মনে হবে।
সাবেক মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যানও ইরানে ভূপাতিত একটি মার্কিন জঙ্গি বিমানের ছবি তুলে ধরে বলেছেন, আমরা ইতিহাসে আমাদের দেশের সবচেয়ে বড় ধস প্রত্যক্ষ করছি। তিনি এক্স সামাজিক মাধ্যমে লিখেছেন, আমাদেরকে শক্তিমত্তার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, কিন্তু এখন দেখছি সত্যিকারের সময়ে আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে বড় পতন। যে যুদ্ধ কখনও বাস্তবে আমাদের ছিল না তার বিনিময়ে আমাদের ভবিষ্যতকে ছিন্ন-ভিন্ন করে দেয়া হবে। #
পার্সটুডে/এমএএইচ/০৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন