'সম্মানজনক আলোচনা'ই ইরানি জনগণের প্রধান দাবি: আয়াতুল্লাহ খাতামি
https://parstoday.ir/bn/news/iran-i159252-'সম্মানজনক_আলোচনা'ই_ইরানি_জনগণের_প্রধান_দাবি_আয়াতুল্লাহ_খাতামি
পার্সটুডে-তেহরানের জুমার নামাজের খতিব চলমান আলোচনা প্রচেষ্টার প্রতি ইঙ্গিত করে বলেছেন: প্রায় ৭০ দিন ধরে যারা মাঠে উপস্থিত আছেন, সেই ইরানি জনগণের প্রধান দাবি হলো একটি সম্মানজনক আলোচনা নিশ্চিত করা। 
(last modified 2026-05-08T12:09:46+00:00 )
মে ০৮, ২০২৬ ১৮:০৬ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি
    আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি

পার্সটুডে-তেহরানের জুমার নামাজের খতিব চলমান আলোচনা প্রচেষ্টার প্রতি ইঙ্গিত করে বলেছেন: প্রায় ৭০ দিন ধরে যারা মাঠে উপস্থিত আছেন, সেই ইরানি জনগণের প্রধান দাবি হলো একটি সম্মানজনক আলোচনা নিশ্চিত করা। 

পার্সটুডে আরও জানিয়েছে, তেহরানের জুমার নামাজের খুতবায় আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি ইরানি জনগণের প্রায় ৭০ দিনের উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, এই স্থিতিশীলতা ও দৃঢ়তা এসেছে সেই জিহাদি সংস্কৃতি থেকে, যা মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর শিক্ষা থেকে প্রাণীত হয়েছে।

তিনি পাকিস্তানের মাধ্যমে আদান-প্রদান হওয়া বার্তাগুলোর প্রসঙ্গে আলোচনা করে বলেন, এ বিষয়ে গৃহীত প্রচেষ্টা প্রশংসাযোগ্য। তিনি আরও বলেন: প্রায় ৭০ দিন ধরে যারা দৃঢ়ভাবে মাঠে আছেন, সেই জনগণের মূল দাবি হলো একটি সম্মানজনক আলোচনা নিশ্চিত করা।

তিনি ইরানের আলোচক দলের উদ্দেশে বলেন: এই আলোচনার সময় নিজেদের নীতি ও মৌলিক অবস্থান থেকে বিন্দুমাত্রও পিছু হটবেন না।

তেহরানের জুমার নামাজের খতিব শত্রুপক্ষের পরিচালিত মনস্তাত্ত্বিক যুদ্ধের কথা উল্লেখ করে বলেন: সংঘাতের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মনস্তাত্ত্বিক যুদ্ধ। শত্রুরা মানুষের মনোবল দুর্বল করতে এবং তাদের মাঝে হতাশা সৃষ্টি করতে মনস্তাত্ত্বিক যুদ্ধের আশ্রয় নিচ্ছে। জনগণকে সচেতন থাকতে হবে, কারণ শত্রুরা আপনাদের ক্লান্ত ও দুর্বল হিসেবে তুলে ধরতে চায় এবং মিথ্যা সংবাদ ও বিভ্রান্তিকর বিশ্লেষণ ছড়াচ্ছে। তাই তাদের কথায় কান দেওয়া উচিত নয়।

তিনি আরও বলেন: শত্রুরা জাতির মধ্যে বিভেদ ও মতপার্থক্য সৃষ্টি করতে চায়, কিন্তু আল্লাহর রহমতে ইরানের জনগণ ও দায়িত্বশীলদের মধ্যে পূর্ণ ঐক্য বিরাজ করছে।#

পার্সটুডে/এনএম/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন