ইরানি জাতির অটল সংকল্প শত্রুর স্বপ্নকে পরাজয় ও অপমানে পরিণত করেছে: বাকায়ি
https://parstoday.ir/bn/news/iran-i160306-ইরানি_জাতির_অটল_সংকল্প_শত্রুর_স্বপ্নকে_পরাজয়_ও_অপমানে_পরিণত_করেছে_বাকায়ি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি, ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের বার্ষিকী উপলক্ষে এক্স সামাজিক নেটওয়ার্কে লিখেছেন: ইরানি জাতির সংকল্প শত্রুর স্বপ্নকে পরাজয়ে পরিণত করেছে।
(last modified 2026-06-14T06:41:46+00:00 )
জুন ১৪, ২০২৬ ১২:৩৯ Asia/Dhaka
  • • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
    • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি

পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি, ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের বার্ষিকী উপলক্ষে এক্স সামাজিক নেটওয়ার্কে লিখেছেন: ইরানি জাতির সংকল্প শত্রুর স্বপ্নকে পরাজয়ে পরিণত করেছে।

ইরনাকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, আজ ১২ দিনের যুদ্ধের বার্ষিকী উপলক্ষে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি তার বার্তায় লিখেছেন: "বিজয়ি হবে এমন সরল বিশ্বাস নিয়ে তারা প্রতিশ্রুতি লঙ্ঘন করে এমন এক ভূমিতে আক্রমণ করেছে, যার প্রতিরোধ এবং শত্রুদের পরাজিত করার ইস্পাত-কঠিন সংকল্প ইতিহাসের পাতায় সুবিদিত।"

বার্তায় তিনি বলেন: "আজ মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর বার্ষিকী; যে আগ্রাসন সংঘটিত হয়েছিল ইরানের দেশপ্রেমিকদের কাপুরুষোচিত হত্যাকাণ্ড এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার মাধ্যমে। কিন্তু পরিশেষে, ইরানি জাতির অটল সংকল্প, প্রতিরোধ এবং আত্মত্যাগ শত্রুর সেই স্বপ্নকে পরাজয় ও অপমানে পরিণত করেছে।#

পার্সটুডে/এমআরএইচ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।