ইরানের বিরুদ্ধে আগ্রাসনে ইতালি ও রোমানিয়ার দায়বদ্ধতা রয়েছে: গারিবাবাদি
-
• ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি
পার্সটুডে- ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের উপর হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইতালীয় এবং রোমানীয় ঘাঁটি ব্যবহারের বিষয়ে ন্যাটো মহাসচিবের স্বীকারোক্তির পর এই দেশ দুটি আন্তর্জাতিক দায়বদ্ধতা এড়াতে পারে না।
ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন: ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি সামরিক আগ্রাসনে সমর্থন দেওয়ার ক্ষেত্রে ন্যাটোর ভূমিকা এবং ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে ব্যাপকভাবে অবদান রাখা দুটি দেশ হিসেবে ইতালি ও রোমানিয়ার নাম উল্লেখ করার বিষয়ে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যাটো মহাসচিব তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তিনি বলেন, ইরানের উপর হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইতালীয় এবং রোমানীয় ঘাঁটি ব্যবহারের বিষয়ে ন্যাটো মহাসচিবের বক্তব্য এই দেশগুলোর আন্তর্জাতিক দায়বদ্ধতা তৈরি করে।
তিনি আরও বলেন: জাতিসংঘ সাধারণ পরিষদের ৩৩১৪ নং প্রস্তাবনা অনুসারে, অন্য একটি রাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসন চালানোর উদ্দেশ্যে কোনো রাষ্ট্র কর্তৃক তৃতীয় কোনো রাষ্ট্রকে তার ভূখণ্ড প্রদান করাকে আগ্রাসনমূলক কাজ হিসেবে গণ্য করা হয়।#
পার্সটুডে/এমআরএইচ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ