বিপ্লবী নেতার প্রতিরোধ চিন্তাধারা বিশ্বের স্কুলগুলোতে পড়ানো হোক: লেবাননের সুন্নি আলেম
https://parstoday.ir/bn/news/west_asia-i161296-বিপ্লবী_নেতার_প্রতিরোধ_চিন্তাধারা_বিশ্বের_স্কুলগুলোতে_পড়ানো_হোক_লেবাননের_সুন্নি_আলেম
পার্সটুডে – লেবাননের মুসলিম আলেম সমিতির একজন সদস্য বলেছেন, আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর শাহাদাত তাঁর চিন্তাধারাকে বিলুপ্ত করবে না। তিনি বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাব্যবস্থায় এই শহীদ নেতার আদর্শ ও চিন্তাভিত্তিক দর্শনকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন এবং প্রতিরোধ অক্ষ গঠন ও শক্তিশালীকরণে তাঁর ভূমিকাকে নির্ণায়ক বলে অভিহিত করেছেন।
(last modified 2026-07-14T08:06:27+00:00 )
জুলাই ১৪, ২০২৬ ১৩:৫৭ Asia/Dhaka
  • লেবাননের সুন্নি আলেম শেখ জিহাদ আস-সা‘দী
    লেবাননের সুন্নি আলেম শেখ জিহাদ আস-সা‘দী

পার্সটুডে – লেবাননের মুসলিম আলেম সমিতির একজন সদস্য বলেছেন, আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর শাহাদাত তাঁর চিন্তাধারাকে বিলুপ্ত করবে না। তিনি বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাব্যবস্থায় এই শহীদ নেতার আদর্শ ও চিন্তাভিত্তিক দর্শনকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন এবং প্রতিরোধ অক্ষ গঠন ও শক্তিশালীকরণে তাঁর ভূমিকাকে নির্ণায়ক বলে অভিহিত করেছেন।

পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী, লেবাননের সুন্নি আলেম শেখ জিহাদ আস-সা‘দী ‘শবেস্তান’ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসলামি বিপ্লবের শহীদ নেতার সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তাগত বার্তা প্রসঙ্গে বলেন, “তাঁর সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য ছিল প্রতিরোধ অক্ষের নেতৃত্ব। তিনি নিজের রক্ত এবং যা কিছু তাঁর কাছে ছিল—পরিবার ও সন্তান-সন্ততিসহ সবকিছু—ফিলিস্তিন ও গাজার অস্তিত্ব রক্ষার পথে উৎসর্গ করেছেন।”

তিনি আরও বলেন, “ফিলিস্তিন ও কুদস (জেরুজালেম) সর্বদা তাঁর অগ্রাধিকার তালিকার শীর্ষে ছিল এবং আল্লাহ তাঁকে শাহাদাতের মাধ্যমে মর্যাদা ও উচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন।”

শহীদ বিপ্লবী নেতার চিন্তাধারার আঞ্চলিক সমীকরণে কৌশলগত প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, “নিঃসন্দেহে, সাইয়্যেদ আলী খামেনেয়ীর দৃষ্টিভঙ্গি ইয়েমেন, লেবানন, ফিলিস্তিন ও ইরাকে প্রতিরোধ অক্ষ গঠন ও শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এই অক্ষই ছিল সেই মহান নেতার সর্বশ্রেষ্ঠ অর্জন।”

পার্সটুডে/এমবিএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।