পশ্চিম তীরে ইহুদিবাদি সেনাদের গুলি: ১ফিলিস্তিনি যুবক শহীদ
অধিকৃত পশ্চিম তীরে ইহুদিবাদি ইসরাইলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি যুবক শহীদ হয়েছে। বেথেলহামের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ‘তুকু’ শহরে ওই ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।
ইহুদিবাদি ইসরাইলি সূত্রগুলো দাবি করেছে ওই যুবক ইসরাইলি সেনাদের গাড়িচাপা দেওয়ার চেষ্টা করলে কয়েকজন ইসরাইলি সেনা আহত হয়। তারই পরিপ্রেক্ষিতে ইসরাইলি সেনারা ওই যুবককে গুলি করে হত্যা করে।
২০১৫ সালের অক্টোবরে ইন্তিফাদা গণআন্দোলন শুরু হওয়ার পর থেকে ইহুদিবাদি বসতিপূর্ণ উপশহর থেকে ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনা বেড়ে গেছে। এ পর্যন্ত অন্তত ৩২০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং অগণিত আহত ও আটক হয়েছে।
ইহুদিবাদীরা ফিলিস্তিন ভূখণ্ডে তাদের আধিপত্য ও দখলদারিত্ব বিস্তারের লক্ষ্যে নানা অজুহাতে প্রায়ই হামলা চালায়। তাদের হামলা থেকে নিষ্পাপ শিশুও বাদ যায় না।
পার্সটুডে/নাসির মাহমুদ/১০