ইহুদিবাদীর গুলিতে এক ফিলিস্তিনি শহীদ
জুলাই ১১, ২০১৭ ১৪:৫১ Asia/Dhaka
অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডের বাইত এসহাক ইহুদি উপশহরের এক অবৈধ অধিবাসীর গুলিতে একজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইরানের তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, ঘাতক ইহুদিবাদি একদল ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি চালালে একজন শহীদ ও একজন আহত হন।
গতকাল (সোমবার) সকালেও বেথেলহামের দক্ষিণ-পূর্বে ইহুদিবাদী দখলদারদের গুলিতে এক তরুণ শহীদ হয়েছেন। ফিলিস্তিন ভূখণ্ডে আধিপত্য বিস্তারের জন্য ইহুদিবাদিরা প্রায়ই ফিলিস্তিনিদের ওপর গুলি চালায়।
২০১৫ সালের অক্টোবরে ইন্তিফাদা গণআন্দোলন শুরু হওয়ার পর থেকে ইহুদিবাদি বসতিপূর্ণ উপশহর থেকে ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনা বেড়ে গেছে। এ পর্যন্ত অন্তত ৩২০ জন ফিলিস্তিনি শহীদ এবং অগণিত আহত ও আটক হয়েছেন।#
পার্সটুডে/নাসির মাহমুদ/১১
ট্যাগ