ইসলামের প্রথম কিবলার কাছে ইসরাইলি হামলায় আরও এক ফিলিস্তিনি শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i42568-ইসলামের_প্রথম_কিবলার_কাছে_ইসরাইলি_হামলায়_আরও_এক_ফিলিস্তিনি_শহীদ
মুসলমানদের প্রথম কিবলার দখলদার ইসরাইলি হানাদারদের হামলায় আরও এক ফিলিস্তিনি যুবক শাহাদত বরণ করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২১, ২০১৭ ১৬:৪১ Asia/Dhaka
  • ইসলামের প্রথম কিবলার কাছে ইসরাইলি হামলায় আরও এক ফিলিস্তিনি শহীদ

মুসলমানদের প্রথম কিবলার দখলদার ইসরাইলি হানাদারদের হামলায় আরও এক ফিলিস্তিনি যুবক শাহাদত বরণ করেছেন।

আজ  (শুক্রবার) মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদের শহর বায়তুল মুকাদ্দাসের পূর্বাঞ্চলে ইহুদিবাদী দখলদারদের গুলি বর্ষণে এই ফিলিস্তিনি যুবক শাহাদত বরণ করেন। 

এই ফিলিস্তিনি যুবকের শাহাদাতের মধ্য দিয়ে ২০১৫ সালের অক্টোবর মাস থেকে এ পর্যন্ত আল-আকসা ভিত্তিক ইন্তিফাদা বা গণজাগরণে ৩৪১ জন ফিলিস্তিনি শহীদ হলেন। 

এ ছাড়াও আজ ভোরে দখলদার ইহুদিবাদী হানাদার সেনাদের হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হন। ফিলিস্তিনি মুসল্লিদের আল-আকসা মসজিদে ঢুকতে না দেয়ার জন্য মোতায়েন হাজার হাজার ইহুদিবাদী ইসরাইলি সেনা এই পবিত্র মসজিদকে ঘিরে রাখে। #

পার্সটুডে/মু.আ.হুসাইন/২১