ট্রাম্পের কাপুরুষোচিত তৎপরতায় আমরা বিস্মিত নই: সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i55674-ট্রাম্পের_কাপুরুষোচিত_তৎপরতায়_আমরা_বিস্মিত_নই_সিরিয়া
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাপুরুষোচিত তৎপরতায় সিরিয়া বিস্মিত হয় নি। সিরিয়ায় স্মার্ট ক্ষেপণাস্ত্র হামলার মার্কিন হুমকির প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা বলেছে। আমেরিকা প্রথম থেকেই সিরিয়ায় সন্ত্রাসবাদকে সমর্থন দিয়ে যাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১১, ২০১৮ ২১:১৩ Asia/Dhaka
  • ট্রাম্পের কাপুরুষোচিত তৎপরতায় আমরা বিস্মিত নই: সিরিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাপুরুষোচিত তৎপরতায় সিরিয়া বিস্মিত হয় নি। সিরিয়ায় স্মার্ট ক্ষেপণাস্ত্র হামলার মার্কিন হুমকির প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা বলেছে। আমেরিকা প্রথম থেকেই সিরিয়ায় সন্ত্রাসবাদকে সমর্থন দিয়ে যাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, আমেরিকা এবং তার মিত্র ব্রিটেন ও ফ্রান্সের এ ধরণের তৎপরতা সিরিয়ার সন্ত্রাসবাদ বিরোধী অবস্থানে পরিবর্তন আনতে পারবে না। 

সিরিয়ার সরকার দুমা শহরে রাসায়নিক হামলার অভিযোগ প্রমাণ করতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে তদন্ত চালানোর আহ্বান জানিয়েছে। সিরিয়া বলেছে, সামরিক আগ্রাসনের অজুহাত সৃষ্টি করতে শত্রুরা দুমায় রাসায়নিক হামলার ভিত্তিহীন অভিযোগ তুলেছে। এর আগেও দেশটি একই ধরনের অভিযোগ করেছে বলে দামেস্ক মন্তব্য করেছে।

বিশ্লেষকরা বলছেন, কোনো দেশে সামরিক আগ্রাসনের আগে মিথ্যা অভিযোগ আরোপ করা আমেরিকা ও তার মিত্রদের পুরণো কৌশল। ইরাকে হামলার আগেও সেখানে গণবিধ্বংসী মারণাস্ত্র মজুদ করার অভিযোগ তোলা হয়েছিল।

আগ্রাসনের পর তারাই স্বীকার করেছে যে, ইরাকে গণবিধ্বংসী মারণাস্ত্র ছিল না-এ কথা জেনেও হামলা চালানোর পক্ষে জনমত তৈরির জন্য মিথ্যা তথ্য প্রচার করা হয়েছিল। সিরিয়ার ক্ষেত্রেও একই কৌশলের আশ্রয় নিচ্ছে বলে তারা মনে করেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২