১০০’র বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ; বহু ভূপাতিত করেছে সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i55768-১০০’র_বেশি_ক্ষেপণাস্ত্র_নিক্ষেপ_বহু_ভূপাতিত_করেছে_সিরিয়া
সিরিয়ার ওপর ১০০’র বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আমেরিকা, ব্রিটেনও ফ্রান্স। তবে এসব ক্ষেপণাস্ত্রের একটা উল্লেখযোগ্য অংশ ভূপাতিত করেছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৪, ২০১৮ ১০:২১ Asia/Dhaka
  • সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
    সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ার ওপর ১০০’র বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আমেরিকা, ব্রিটেনও ফ্রান্স। তবে এসব ক্ষেপণাস্ত্রের একটা উল্লেখযোগ্য অংশ ভূপাতিত করেছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর দিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, যুদ্ধজাহাজ ও বিমান থেকে আমেরিকা ও তার মিত্ররা সিরিয়ার সামরিক এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ বিবৃতির মাধ্যমে রাশিয়া পরিষ্কার করেছে যে, ক্ষেপণাস্ত্র ভূপাতিতের ঘটনায় রুশ সেনারা জড়িত নয়।  

সিরিয়ার একজন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ার ওপর যেসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তার তিনভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। তিনি জানান, পশ্চিমারা সামরিক ঘাঁটিসহ সেযব জায়গায় হামলা করেছে সেসব স্থান থেকে গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও লোকবল আগেই সরিয়ে নেয়া হয়েছিল। সামরিক হামলার বিষয়ে রাশিয়ার তথ্যের ভিত্তিতে সিরিয়া এ ব্যবস্থা নেয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪