লড়াই চলবে, প্রতি ইঞ্চি ভূমি থেকে সন্ত্রাসমুক্ত করা হবে: আসাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i55788-লড়াই_চলবে_প্রতি_ইঞ্চি_ভূমি_থেকে_সন্ত্রাসমুক্ত_করা_হবে_আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের ক্ষেপণাস্ত্র হামলা শুধু সিরিয়ার দৃঢ়তা বাড়াবে এবং দেশের প্রতি ইঞ্চি ভূমিকে সন্ত্রাসমুক্ত করা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৪, ২০১৮ ১৩:১৮ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট রুহানি (বামে) ও বাশার আসাদ
    প্রেসিডেন্ট রুহানি (বামে) ও বাশার আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের ক্ষেপণাস্ত্র হামলা শুধু সিরিয়ার দৃঢ়তা বাড়াবে এবং দেশের প্রতি ইঞ্চি ভূমিকে সন্ত্রাসমুক্ত করা হবে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে টেলিফোন আলাপে বাশার আসাদ এসব কথা বলেছেন। ফোনালাপে প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরান অব্যাহতভাবে সিরিয়ার পাশে থাকবে এবং মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা আগ্রাসন সিরিয়ারা জনগণের সন্ত্রাসবিরোধী অবস্থানকে দুর্বল করতে পারবে না বলেও তিনি আস্থা ব্যক্ত করেন।

বাশার আসাদের পোস্টার হাতে এক সমর্থক

আজ (শনিবার) দিনের প্রথমভাগে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা করেছে। সিরিয়ার দুমা শহরে রাসায়নিক হামলার কথিত অভিযোগ তুলে এ হামলা চালানা হলো। তবে পশ্চিমা দেশগুলো রাসায়নিক হামলার বিষয়ে কোনো প্রমাণ তুলে ধরতে পারে নি; অনেকটা গায়ের জোরে এ হামলা করেছে।

এদিকে, সিরিয়ার সেনারা দুমা শহরে তাদের অভিযান অব্যাহত রেখেছে। এ শহরে সন্ত্রাসীদের পরাজয়ের পর আজ সিরিয়ার সেনারা সেখানে পরিচ্ছন্ন অভিযান চালায়।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪