সৌদি হামলায় শহীদ হলেন ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান
https://parstoday.ir/bn/news/west_asia-i56250-সৌদি_হামলায়_শহীদ_হলেন_ইয়েমেনের_সর্বোচ্চ_রাজনৈতিক_পরিষদের_প্রধান
সৌদি আরবের বিমান হামলায় ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান সালেহ সামাদ শাহাদাৎবরণ করেছেন। ইয়েমেনের আল-মাসিরা টিভি চ্যানেল আজ এ খবর দিয়েছে। সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ এক বিবৃতিতে বলেছে, গত বৃহস্পতিবার হুদাইদা প্রদেশে সালেহ সামাদের বাসভবনে বোমাবর্ষণ করেছে সৌদি আরব। এর ফলে তিনি শাহাদাৎবরণ করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৩, ২০১৮ ১৯:৫৮ Asia/Dhaka
  • সালেহ সামাদ
    সালেহ সামাদ

সৌদি আরবের বিমান হামলায় ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান সালেহ সামাদ শাহাদাৎবরণ করেছেন। ইয়েমেনের আল-মাসিরা টিভি চ্যানেল আজ এ খবর দিয়েছে। সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ এক বিবৃতিতে বলেছে, গত বৃহস্পতিবার হুদাইদা প্রদেশে সালেহ সামাদের বাসভবনে বোমাবর্ষণ করেছে সৌদি আরব। এর ফলে তিনি শাহাদাৎবরণ করেন।

এ সময় তার ছয়জন সহযোগীও শহীদ হন। সালেহ সামাদ ও তার সহযোগীদের শাহাদাতের ঘটনায় দুঃখ প্রকাশ করে দেশব্যাপী তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ। সালেহ সামাদের হত্যাকাণ্ড বিনা জবাবে পার পাবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 

এছাড়া, ইয়েমেনের রাজনৈতিক পরিষদ মেহদি মোহাম্মাদ হোসেন মাশাতকে নয়া প্রধান হিসেবে ঘোষণা করেছে। 

২০১৬ সালের ৬ আগস্ট থেকে ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন দেশটির জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহর প্রভাবশালী নেতা সালেহ সামাদ।

২০১৫ সালের মার্চ মাস থেকে দারিদ্রপীড়িত প্রতিবেশী দেশ ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ।#

পার্সটুডে/এসএ/২৪