গাজায় আহত ফিলিস্তনি আজ শাহাদাত বরণ করেছে
https://parstoday.ir/bn/news/west_asia-i59476-গাজায়_আহত_ফিলিস্তনি_আজ_শাহাদাত_বরণ_করেছে
গাজায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হামলায় আহত ফিলিস্তিনি আজ শহীদ হয়েছে। মারাত্মক আহত অবস্থায় ওসামা খালিল আবু খাতির নামের ওই ফিলিস্তিনি যুবক শেষ পর্যন্ত শাহাদাত বরণ করে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৪, ২০১৮ ১৫:৫১ Asia/Dhaka
  • শহীদ ফিলিস্তিনি যুবকের দাফন
    শহীদ ফিলিস্তিনি যুবকের দাফন

গাজায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হামলায় আহত ফিলিস্তিনি আজ শহীদ হয়েছে। মারাত্মক আহত অবস্থায় ওসামা খালিল আবু খাতির নামের ওই ফিলিস্তিনি যুবক শেষ পর্যন্ত শাহাদাত বরণ করে।

ফিলিস্তিনের কেন্দ্রিয় বার্তা বিভাগ গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আলকাদরির বিবৃতি উল্লেখ করে জানিয়েছে, ২৯ বছর বয়সি আবু খাতির গত শুক্রবার গাজায় প্রত্যাবর্তনের অধিকারের দাবিতে অনুষ্ঠিত মিছিলে ইহুদিবাদী সেনাদের গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছিল।

গত ৩০ মার্চ থেকে ফিলিস্তিনি নাগরিক এবং সকল শরণার্থীর স্বদেশ প্রত্যাবর্তনের অধিকারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ে আসছে। ওই মিছিলের ওপর ইসরাইলি সেনাদের হামলায় এ পর্যন্ত ১৩০ ফিলিস্তিনি শহীদ এবং ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে।

হামাস নেতা হেসাম বাদরান গতকাল অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলকে ফিলিস্তিনিদের দেশে ফেরার দৃঢ় সংকল্পের প্রমাণ বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন ফিলিস্তিনিরা তাদের নিজস্ব সামর্থকে কাজে লাগিয়েই লক্ষ্য বাস্তবায়নে সংগ্রাম করে যেতে বদ্ধপরিকর।

পার্সটুডে/নাসির মাহমুদ/২৪