সৌদি কিং খালিদ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা করেছে ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i72750-সৌদি_কিং_খালিদ_বিমান_ঘাঁটিতে_ড্রোন_হামলা_করেছে_ইয়েমেন
ইয়েমেন সৌদি আরবের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ আসিরের কিং খালিদ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা করেছে। ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ বাহিনীর সহায়তায় এ হামলা চালানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১২, ২০১৯ ১৩:৪৮ Asia/Dhaka
  • অভিযানে চলেছে চালকহীন বিমান কাসেফ-২কে
    অভিযানে চলেছে চালকহীন বিমান কাসেফ-২কে

ইয়েমেন সৌদি আরবের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ আসিরের কিং খালিদ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা করেছে। ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ বাহিনীর সহায়তায় এ হামলা চালানো হয়েছে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনে তৈরি কাসেফ-২কে চালকহীন বিমান দিয়ে এ হামলা করা হয়েছে। বিমান ঘাঁটিটি আসির প্রদেশের খামিস মুশাইত নগরীর কাছে অবস্থিত।

গত ৪৮ ঘণ্টায় ইয়েমেনে ৩৬ দফা সৌদি বিমান হামালার জবাবে এ হামলা চালানো হয় বলেও জানান তিনি। এদিকে আজ ইয়েমেনি গোলন্দাজ বাহিনীর হামলায় সীমান্তপথ আত-তেওয়ালের কাছে বেশ কয়েকজন সৌদি সেনা হতাহত হওয়ার খবরও পাওয়া গেছে।# 

পার্সটুডে/মূসা রেজা/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।