৪ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উদ্বোধন করল ইয়েমেন; 'ঘুরে যাবে যুদ্ধের মোড়'
https://parstoday.ir/bn/news/west_asia-i77680-৪_ক্ষেপণাস্ত্র_প্রতিরক্ষা_ব্যবস্থা_উদ্বোধন_করল_ইয়েমেন_'ঘুরে_যাবে_যুদ্ধের_মোড়'
ইয়েমেনে আজ (রোববার) চারটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উদ্বোধন করা হয়েছে। দেশটির সর্বোচ্চ রাজনৈতিক কাউন্সিলের প্রধান মাহদি আল মাশাত এসব প্রতিরক্ষা ব্যবস্থা উদ্বোধন করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০২০ ১১:৫৪ Asia/Dhaka
  • ইয়েমেনের ক্ষেপণাস্ত্র
    ইয়েমেনের ক্ষেপণাস্ত্র

ইয়েমেনে আজ (রোববার) চারটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উদ্বোধন করা হয়েছে। দেশটির সর্বোচ্চ রাজনৈতিক কাউন্সিলের প্রধান মাহদি আল মাশাত এসব প্রতিরক্ষা ব্যবস্থা উদ্বোধন করেছেন।

নয়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো হচ্ছে 'সাকিব-১', 'সাকিব-২', 'সাকিব-৩' এবং 'ফাতির-১'। এসব ব্যবস্থা উদ্বোধনের পর মাহদি আল মাশাত বলেছেন, ইয়েমেনের বিশেষজ্ঞরা নিজেরাই এসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। এর মধ্য দিয়ে ইয়েমেনি বাহিনীর শক্তি ও সক্ষমতা আবারও স্পষ্ট হয়েছে।

তিনি আরও বলেন, জনপ্রিয় হুথি আনসারুল্লাহর মহাসচিব সাইয়্যেদ আব্দুল মালিক আল হুথি প্রতিরক্ষা শক্তি জোরদারের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এসব সামরিক সরঞ্জাম তৈরির মাধ্যমে সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন ঘটছে। এসব প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি জোটের সঙ্গে ইয়েমেনের যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে বলে তিনি মন্তব্য করেন।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, এসব প্রতিরক্ষা ব্যবস্থার খুঁটিনাটি বিষয় খুব শিগগিরই জানানো হবে। সম্প্রতি ইয়েমেনের প্রতিরক্ষা ব্যবস্থা সেদেশের জাওফ প্রদেশে সৌদি আরবের একটি টর্নেডো জঙ্গি বিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে। # 

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।