ইয়েমেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ জাফ পুরোপুরি মুক্ত: ‘ঘুরে যাচ্ছে যুদ্ধের মোড়’
https://parstoday.ir/bn/news/west_asia-i78404-ইয়েমেনের_উত্তরাঞ্চলীয়_প্রদেশ_জাফ_পুরোপুরি_মুক্ত_ঘুরে_যাচ্ছে_যুদ্ধের_মোড়’
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, সৌদি সমর্থিত সন্ত্রাসীদের দখল থেকে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ জাফ পুরোপুরি মুক্ত করা হয়েছে। আর এর মধ্য দিয়ে যুদ্ধের মোড় ঘুরে যাচ্ছে বলেও জানান তিনি। এ যুদ্ধে ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে সহায়তা করেছে জনপ্রিয় পপুলার কমিটির যোদ্ধারা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৯, ২০২০ ০৯:২৯ Asia/Dhaka
  • ইয়েমেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ জাফ  পুরোপুরি মুক্ত: ‘ঘুরে যাচ্ছে যুদ্ধের মোড়’

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, সৌদি সমর্থিত সন্ত্রাসীদের দখল থেকে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ জাফ পুরোপুরি মুক্ত করা হয়েছে। আর এর মধ্য দিয়ে যুদ্ধের মোড় ঘুরে যাচ্ছে বলেও জানান তিনি। এ যুদ্ধে ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে সহায়তা করেছে জনপ্রিয় পপুলার কমিটির যোদ্ধারা।

তিনি বলেন, জাফ মুক্ত করার মধ্য দিয়ে একই সময়ে ভিন্ন ভিন্ন ভৌগলিক অঞ্চলে অবস্থিত একাধিক রণাঙ্গনে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নতুন সমীকরণ আরোপের দক্ষতা ফুটে উঠেছে। খুবই অল্প সময়ের মধ্যে ইয়েমেনি বাহিনী এমনটি করতে সক্ষম হয়েছে উল্লেখ করে তিনি আরও জানান,  সামরিক সর্বাত্মক কৌশলগত তৎপরতার মধ্য দিয়ে ইয়েমেনি সেনাবাহিনী প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হতে পেরেছে।

যুদ্ধে সৌদি একটি পানাভিয়া টর্নেডো যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে

এ অভিযান চলাকালে সৌদি সামরিক বিমানগুলো আড়াইশ বারের বেশি হামলা করেছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাহিনী এ যুদ্ধে নিজেদের তৈরি মধ্যপাল্লার নিকাল, কাসেম এবং বদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তিনি বলেন,  এ সব দিয়ে সৌদি সামরিক এবং অর্থনৈতিক ভাবে কৌশলগত লক্ষ্যসমূহের ওপর আঘাত হানা হয়।

তিনি জানান, এ যুদ্ধ চলাকালে অন্তত ১০ দফা সৌদি জঙ্গিবিমানগুলোকে প্রতিহত করেছে  ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বাহিনী। ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বাহিনীর তৎপরতার মুখে সৌদি বিমানগুলো ইয়েমেনের আকাশসীমায় ঢুকে আগ্রাসন চালানোর হঠকারিতা বন্ধ করে দিতে বাধ্য হয় বলেও জানান তিনি। যুদ্ধে সৌদি একটি পানাভিয়া টর্নেডো যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলেও জানান তিনি।

পার্সটুডে/মূসা রেজা/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।