হুমকিদাতা মার্কিন কর্মকর্তার নাম প্রকাশ করলেন ইমরান খান
https://parstoday.ir/bn/news/world-i106120-হুমকিদাতা_মার্কিন_কর্মকর্তার_নাম_প্রকাশ_করলেন_ইমরান_খান
আমেরিকার পক্ষ থেকে আসা হুমকি সম্পর্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল রোববার আরো তথ্য জনসমক্ষে প্রকাশ করেছেন। গত মাসের প্রথম দিক থেকে ইমরান খান আমেরিকার তরফে হুমকি পাচ্ছিলেন বলে অভিযোগ করে আসছেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
এপ্রিল ০৪, ২০২২ ১৩:০৯ Asia/Dhaka
  • ইমরান খান ও ডোনাল্ড লিউ
    ইমরান খান ও ডোনাল্ড লিউ

আমেরিকার পক্ষ থেকে আসা হুমকি সম্পর্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল রোববার আরো তথ্য জনসমক্ষে প্রকাশ করেছেন। গত মাসের প্রথম দিক থেকে ইমরান খান আমেরিকার তরফে হুমকি পাচ্ছিলেন বলে অভিযোগ করে আসছেন।

তিনি জানিয়েছেন, আমেরিকার একজন দূতের পক্ষ থেকে তাকে হুমকিমূলক বার্তা দেয়া হয়েছে। ইমরান খান জানান, আমেরিকার হুমকিদাতা দূত হচ্ছেন ডোনাল্ড লিউ যিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইমরান খান বলেন, ডোনাল্ড লিউ আমেরিকায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত আসাদ মাজিদের সঙ্গে এক বৈঠকে হুমকি দিয়েছেন যে, অনাস্থা ভোটে যদি ইমরান খান টিকে যান তাহলে তাকে মূল্য দিতে হবে।

ইমরান খান আরো বলেন, তার দল থেকে যে সমস্ত এমপি পক্ষ ত্যাগ করে চলে গেছেন তারা গত কিছুদিন ধরে বারবার ইসলামাবাদে মার্কিন দূতাবাসে যাওয়া-আসা করতেন। মার্কিন দূতাবাসের লোকজনের সঙ্গে দফায় দফায় সাক্ষাৎ এবং ওঠাবসার পর তারা পিটিআই ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।"#

পার্সটুডে/এসআইবি/৪