পরস্পরের প্রতি সতর্কতামূলক গোলাবর্ষণ করল দুই কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i114908-পরস্পরের_প্রতি_সতর্কতামূলক_গোলাবর্ষণ_করল_দুই_কোরিয়া
উত্তর এবং দক্ষিণ কোরিয়া পরস্পরের প্রতি সমুদ্রসীমায় সর্তকতামূলক গোলাবর্ষণ করেছে। দুই দেশ পশ্চিম উপকূলের ‘নর্দান লিমিট লাইন’ বরাবর এই গোলাবর্ষণ করে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৪, ২০২২ ১৬:৩৯ Asia/Dhaka
  • সমুদ্রে সতর্কতামূলক গোলাবর্ষণ
    সমুদ্রে সতর্কতামূলক গোলাবর্ষণ

উত্তর এবং দক্ষিণ কোরিয়া পরস্পরের প্রতি সমুদ্রসীমায় সর্তকতামূলক গোলাবর্ষণ করেছে। দুই দেশ পশ্চিম উপকূলের ‘নর্দান লিমিট লাইন’ বরাবর এই গোলাবর্ষণ করে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর চিফ অব স্টাফের অফিস এক বিবৃতিতে বলেছে তারা উত্তর কোরিয়ার উদ্দেশ্যে সতর্কতামূলক বার্তা দিয়েছে এবং উত্তর কোরিয়াকে সতর্ক করে সমুদ্রের সীমান্ত রেখা বরাবর গোলাবর্ষণ করেছে।

এদিকে উত্তর কোরিয়া জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার একটি জাহাজ সমুদ্রের সীমারেখা লঙ্ঘন করার পর ১০ রাউন্ড গোলাবর্ষণ করা হয় ।

উত্তর কোরিয়ার পিপলস আর্মির চিফ অফ স্টাফের মুখপাত্র বলেন, “শত্রুর জাহাজকে তাড়িয়ে দেয়ার জন্য আমরা তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনীকে নির্দেশ দিই।” ওই কর্মকর্তা দাবি করেন, তারা সীমান্তে শত্রু বাহিনীর অনুপ্রবেশের বিরুদ্ধে স্বাভাবিক তৎপরতা চালিয়েছেন।

এদিকে উত্তর কোরিয়ার এই তৎপরতাকে দক্ষিণ কোরিয়া বেআইনি বলে সমালোচনা করেছে। দক্ষিণ কোরিয়া বলছে, ২০১৮ সালে যে চুক্তি হয়েছিল উত্তর কোরিয়ার পদক্ষেপ তার লঙ্ঘন। ওই চুক্তিতে সীমান্তে শত্রুতামূলক তথ্যর তাছাড়া নিষিদ্ধ করা হয়।#

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।