ইইউ ও ব্রিটেনের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে ইরান
https://parstoday.ir/bn/news/world-i117132-ইইউ_ও_ব্রিটেনের_বিরুদ্ধে_নতুন_নিষেধাজ্ঞা_আরোপ_করবে_ইরান
ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি আজ (সোমবার) এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১২, ২০২২ ১৩:২৭ Asia/Dhaka
  • কানয়ানি
    কানয়ানি

ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি আজ (সোমবার) এ তথ্য জানিয়েছেন।

তিনি তেহরানে এক সংবাদ সম্মেলনে আরও বলেন, ইরান কোনো চাপের কাছে নতিস্বীকার করবে না এবং কোনো ছাড় দেবে না।

কানয়ানি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে তাদের একটি তালিকা শিগগিরই প্রকাশ করা হবে।

ইরান এসব দেশের অগঠনমূলক আচরণের সময়োচিত জবাব দেবে বলে তিনি জানান।

ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ব্রিটেন ভিত্তিক বিভিন্ন ফার্সি টিভি চ্যানেলের অপতৎপরতার দায় লন্ডন অস্বীকার করতে পারে না। তাদের ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে যেসব অপরাধমূলক তৎপরতা চালানো হচ্ছে তার জন্য আইনি জবাবদিহিতা জরুরি এবং ইরানি নাগরিকদের কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে।

পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের শীর্ষ সম্মেলনের সমাপনী বিবৃতিতে ইরান বিরোধী যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে সেগুলোকে ভিত্তিহীন হিসেবে ঘোষণা করেন ইরানের এই মুখপাত্র।#     

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।