পাকিস্তানে আলোচনার সর্বশেষ অবস্থা: আলোচনা আরো পরে শুরু হবে
https://parstoday.ir/bn/news/world-i158374-পাকিস্তানে_আলোচনার_সর্বশেষ_অবস্থা_আলোচনা_আরো_পরে_শুরু_হবে
পার্সটুডে- নানাভাবে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, আজ বিকেলে ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হতে পারে।
(last modified 2026-04-11T08:31:39+00:00 )
এপ্রিল ১১, ২০২৬ ১৩:০২ Asia/Dhaka
  • পাকিস্তানে আলোচনার সর্বশেষ অবস্থা: আলোচনা আরো পরে শুরু হবে

পার্সটুডে- নানাভাবে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, আজ বিকেলে ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হতে পারে।

তাসনিম নিউজ এজেন্সির ইসলামাবাদে অবস্থানরত প্রতিবেদক জানিয়েছেন, যদিও কিছু সূত্র জানিয়েছিল যে, পাকিস্তানের ইসলামাবাদে স্থানীয় সময় সকাল ৮টায় ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা অনুষ্ঠিত হবে, তবে এখনো এই আলোচনা শুরু হতে কয়েক ঘণ্টা সময়  লাগবে।‌

মনে হচ্ছে, প্রথমে প্রতিনিধিদলগুলো আলাদাভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ'র সঙ্গে সাক্ষাৎ করবে, এরপর সম্ভাব্য আলোচনা শুরু হবে।#

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন