ইরানের হামলায় রাডার ধ্বংস হওয়া সম্পর্কে ন্যাটোর সাবেক কমান্ডারের স্বীকারোক্তি
https://parstoday.ir/bn/news/world-i159024-ইরানের_হামলায়_রাডার_ধ্বংস_হওয়া_সম্পর্কে_ন্যাটোর_সাবেক_কমান্ডারের_স্বীকারোক্তি
পার্সটুডে- সামরিক জোট ন্যাটোর সাবেক কমান্ডার বলেছেন, ইরানের হামলায় আমরা এমন রাডার হারিয়েছি, যেগুলোর বিকল্প খুঁজে পাওয়া কঠিন।
(last modified 2026-05-01T00:36:03+00:00 )
মে ০১, ২০২৬ ০৯:০৩ Asia/Dhaka
  • ইরানের হামলায় রাডার ধ্বংস হওয়া সম্পর্কে ন্যাটোর সাবেক কমান্ডারের স্বীকারোক্তি

পার্সটুডে- সামরিক জোট ন্যাটোর সাবেক কমান্ডার বলেছেন, ইরানের হামলায় আমরা এমন রাডার হারিয়েছি, যেগুলোর বিকল্প খুঁজে পাওয়া কঠিন।

সাবেক ন্যাটো কমান্ডার “ওয়েসলি ক্লার্ক” বলেন, ইরানের হামলায় আমরা এমন রাডার হারিয়েছি, যেগুলোর বিকল্প খুঁজে পাওয়া কঠিন। বর্তমানে আমাদের টমাহক ক্ষেপণাস্ত্রের মজুদ ৫০ শতাংশের নিচে নেমে এসেছে।

তিনি আরও বলেন, আমরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলার প্রায় এক-তৃতীয়াংশ সক্ষমতা এবং উচ্চ-উচ্চতার “থাড” ক্ষেপণাস্ত্রের অর্ধেক মজুদ ব্যবহার করে ফেলেছি। এই ক্ষেপণাস্ত্রগুলোর কিছু ক্ষেত্রে পুনরায় উৎপাদন ও প্রতিস্থাপন করতে কয়েক বছর সময় লাগতে পারে।

ওয়েসলি ক্লার্ক বলেন, ইরানের সঙ্গে যুদ্ধের গোলাবারুদের খরচ ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, তবে এই সরঞ্জামগুলো উৎপাদন ও প্রতিস্থাপন করতে পারাটা অর্থের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।#

পার্সটুডে/এস এ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন