যুদ্ধের প্রতি সমর্থন দিয়েছে ব্রিটিশ মন্ত্রিসভা
https://parstoday.ir/bn/news/world-i55730-যুদ্ধের_প্রতি_সমর্থন_দিয়েছে_ব্রিটিশ_মন্ত্রিসভা
সিরিয়ায় কথিত রাসায়নিক হামলার অভিযোগে দেশটির ওপর সামরিক আগ্রাসন চালানোর বিষয়ে ব্রিটেনের মন্ত্রিসভা প্রধানমন্ত্রী থেরেসা মে’র প্রতি সমর্থন দিয়েছে। ডাউনিং স্ট্রিট থেকে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৩, ২০১৮ ০৮:৩৪ Asia/Dhaka
  • মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে ডাউনিং স্ট্রিটে আসেন মন্ত্রীরা
    মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে ডাউনিং স্ট্রিটে আসেন মন্ত্রীরা

সিরিয়ায় কথিত রাসায়নিক হামলার অভিযোগে দেশটির ওপর সামরিক আগ্রাসন চালানোর বিষয়ে ব্রিটেনের মন্ত্রিসভা প্রধানমন্ত্রী থেরেসা মে’র প্রতি সমর্থন দিয়েছে। ডাউনিং স্ট্রিট থেকে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন নেতৃত্বাধীন সামরিক আগ্রাসনে ব্রিটেন অংশ নেবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য গতকাল (বৃহস্পতিবার) মে এবং তার মন্ত্রিসভার সদস্যরা দুই ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা করেন। আলোচনা শেষে তারা একমত হন যে, সিরিয়ায় সম্ভাব্য হামলায় অংশ নেয়া উচিত। ব্রিটিশ মন্ত্রিসভার সদস্যরা মনে করছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার দুমা শহরে রাসায়নিক হামলার জন্য দায়ী। তারা প্রধানমন্ত্রী মে’র সঙ্গে একমত হয়েছেন যে, রাসায়নিক হামলার ঘটনা বিনা চ্যালেঞ্জে পার পাওয়া ঠিক হবে না।

Image Caption

আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা দাবি করে আসছে, সিরিয়ার দুমা শহরে রাসায়নিক হামলা চালিয়েছে সরকারি সেনারা। তবে এ বিষয়ে তারা কোনো প্রমাণ তুলে ধরতে পারে নি। এখন প্রমাণ ছাড়াই তারা সিরিয়ার ওপর হামলা চালাতে চাইছে। এ ক্ষেত্রে তথ্য-প্রমাণ ও যুক্তির কোনো মূল্য থাকছে না। এ বিষয়ে যথাযথ প্রমাণ না থাকাই ব্রিটিশ প্রধানমন্ত্রী ইস্যুটি জাতীয় সংসদে তুলতে চাইছেন না; তিনি সংসদের অনুমোদন ছড়াই সিরিয়া হামলায় অংশ নিতে চান।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩