ভেনিজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপ হবে ধ্বংসাত্মক: পুতিন
https://parstoday.ir/bn/news/world-i71011-ভেনিজুয়েলায়_মার্কিন_সামরিক_হস্তক্ষেপ_হবে_ধ্বংসাত্মক_পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ভেনিজুয়েলায় সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপ হবে ধ্বংসাত্মক। সেন্ট পিটার্সবার্গে অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অবকাশে আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি একথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৭, ২০১৯ ০৯:০২ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ভেনিজুয়েলায় সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপ হবে ধ্বংসাত্মক। সেন্ট পিটার্সবার্গে অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অবকাশে আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি একথা বলেন।

পুতিন এসময় বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন সামরিক হস্তক্ষেপের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, “অন্য যেকোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে রাশিয়া হস্তক্ষেপের বিরোধী। আমরা মনে করি এটা বিপর্যয়ের কারণ হয়, এর বাস্তব প্রমাণ হচ্ছে সাম্প্রতিককালের ইরাক ও লিবিয়া।”

চীনা প্রেসিডেন্ট শি জিন পিং (সামনে) এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

প্রেসিডেন্ট পুতিন বলেন, “আমরা ভেনিজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার অনুমতি দেব না। সামরিক হস্তক্ষেপসহ এ ধরনের কাজের নিন্দা করি আমরা। আমরা মনে করি এটি বিপর্যয়।”

রুশ প্রেসিডেন্ট আরো বলেন, এমনকি আমেরিকার মিত্রদেশগুলোও ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপ করার বিষয়টি সমর্থন করছে না। এর একদিন আগে চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে যৌথভাবে বিবৃতি দিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/৭