ভেনিজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i72114-ভেনিজুয়েলার_প্রেসিডেন্টের_সঙ্গে_বৈঠক_করলেন_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ কারাকাসে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তারা দ্বিপক্ষীয় সম্পর্কসহ আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২১, ২০১৯ ০৩:৪২ Asia/Dhaka
  • জারিফ (বামে) ও মাদুরো (ডানে)
    জারিফ (বামে) ও মাদুরো (ডানে)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ কারাকাসে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তারা দ্বিপক্ষীয় সম্পর্কসহ আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন।

এর আগে ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। শনিবার সকালে জোট নিরপেক্ষ আন্দোলন ন্যামের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশ নিতে তিনি কারাকাস পৌঁছান। ন্যাম সম্মেলনে তিনি আমেরিকার বলদর্পিতাসহ অন্যায় তৎপরতার বিরুদ্ধে বক্তব্য রেখেছেন।

সেখানে তিনি বলেছেন,আমেরিকার একের পর এক একতরফা উগ্র সিদ্ধান্ত বিশ্বের সবার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ন্যাম সম্মেলনের অবকাশে তিনি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও সংসদ স্পিকারেরর সঙ্গে বৈঠক করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভেনিজুয়েলা সফর শেষে দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ দুই মিত্র দেশ নিকারাগুয়া ও বলিভিয়া সফর করবেন বলে কথা রয়েছে। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।