ইরানের বিরুদ্ধে আবার বিদ্বেষী পদক্ষেপ নিল মার্কিন অর্থ মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/world-i74768-ইরানের_বিরুদ্ধে_আবার_বিদ্বেষী_পদক্ষেপ_নিল_মার্কিন_অর্থ_মন্ত্রণালয়
মার্কিন অর্থ মন্ত্রণালয় এক নয়া অধ্যাদেশ জারি করে ইরানের সঙ্গে অর্থনৈতিক লেনদেনকারী আমেরিকার আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর কড়াকড়ি আরোপ করেছে।কথিত মানি লন্ডারিং প্রতিহত করার অজুহাতে তেহরানের বিরুদ্ধে এই বিদ্বেষী পদক্ষেপ নিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৬, ২০১৯ ০৩:৪৮ Asia/Dhaka
  • ইরানের বিরুদ্ধে আবার বিদ্বেষী পদক্ষেপ নিল মার্কিন অর্থ মন্ত্রণালয়

মার্কিন অর্থ মন্ত্রণালয় এক নয়া অধ্যাদেশ জারি করে ইরানের সঙ্গে অর্থনৈতিক লেনদেনকারী আমেরিকার আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর কড়াকড়ি আরোপ করেছে।কথিত মানি লন্ডারিং প্রতিহত করার অজুহাতে তেহরানের বিরুদ্ধে এই বিদ্বেষী পদক্ষেপ নিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

ওই মন্ত্রণালয় গত এক বছরে ইরানের সঙ্গে সম্পর্ক রক্ষা করার অজুহাতে বহু বিদেশি ব্যক্তি ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক অবরোধ ও ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি বাস্তবায়ন করে যাচ্ছে।

মার্কিন সরকার বলছে, দেশটি ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি নয়া সমঝোতায় সই করতে চায় যেখানে আমেরিকার দাবিদাওয়া মেনে নেয়া হবে। কিন্তু তেহরান সাফ জানিয়ে দিয়েছে, কোনো ধরনের আলোচনা ছাড়া পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া মার্কিন সরকারকে আগে এ সমঝোতায় ফিরে আসতে হবে এবং সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এবং তা করলেই কেবল ছয় জাতিগোষ্ঠীর গঠনকাঠামোর আওতায় ওয়াশিংটনের সঙ্গে আলোচনার ক্ষেত্র সৃষ্টি হবে।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।