2831
যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের, পুরো তালিকা সরকারের শীর্ষ মহলে: ইত্তেফাক
শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ঢাকা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। অন্যদিকে কোলকাতার বাংলা দৈনিকগুলোতে দেশের নাম বদলে ভারত করার জল্পনা সংক্রান্ত খবর আজও বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের দুটি খবরের বিশ্লেষণ জানব সহকর্মী সিরাজুল ইসলামের কাছ থেকে।