-
ইসলামের অনন্য নকীব ইমাম জাফর সাদিক (আ.)
মে ০৪, ২০২৪ ১২:৫৭১৪৮ হিজরির ২৫ শাওয়াল ইসলামের ইতিহাসে এক গভীর শোকাবহ দিন। কারণ, এই দিনে শাহাদত বরণ করেন মুসলিম বিশ্বের প্রাণপ্রিয় প্রবাদপুরুষ ইমাম আবু আব্দুল্লাহ জাফর আস সাদিক (আ.)। ইসলাম ও এর প্রকৃত শিক্ষা তাঁর কাছে চিরঋণী। বক্তব্যের সত্যতার কারণে তিনি "সাদিক" বা সত্যবাদী নামে খ্যাত হন। তিনি ছিলেন আহলে বাইতের ষষ্ঠ ইমাম। তিনি ছিলেন সব ধরনের জ্ঞানে শ্রেষ্ঠ জ্ঞানীদের অন্যতম এবং ইসলামের অন্যতম সেরা ফকিহ ও আইনবিদ
-
জান্নাতুল বাকিতে সৌদি-ওয়াহাবিদের ধ্বংসযজ্ঞ ইহুদিবাদী নীতিরই প্রকাশ
এপ্রিল ১৭, ২০২৪ ১৩:৩০৮ শাওয়াল ইসলামের ইতিহাসের এক গভীর শোকাবহ দিন। ১৯২৬ সালের এই দিনে ওয়াহাবি ধর্মদ্রোহীরা পবিত্র মক্কা ও মদিনায় ক্ষমার অযোগ্য পাপাচার ও নজিরবিহীন ধর্মান্ধতা এবং বর্বরতায় লিপ্ত হয়েছিল। ফলে স্তম্ভিত ও মর্মাহত হয়েছিলেন বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা। ধর্মপ্রাণ মুসলমানরা যখন পবিত্র জান্নাতুল বাকি কবরস্থানে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ নিষ্পাপ উত্তরসূরির পবিত্র মাজার জিয়ারত করছিলেন তখন ওয়াহাবি দুর্বৃত্তরা সেখানে ভাঙ্গচুর ও লুটপাট অভিযান চালায়।
-
আমিরুল মু'মিনিন হযরত আলী(আ.)'র শোকাবহ শাহাদাত
মার্চ ৩১, ২০২৪ ১২:৫৯এই দিনে পৃথিবী হারিয়েছিল বিশ্বনবীর শ্রেষ্ঠ প্রতিনিধি ও শ্রেষ্ঠ অনুসারীকে, হারিয়েছিল বিশ্বনবীর জ্ঞান-নগরীর মহাতোরণকে, হারিয়েছিল রাসূল (সা.)'র পর সবচেয়ে দয়ালু ও উদার আত্মার অধিকারী মানুষ এবং হেদায়েতের উজ্জ্বলতম প্রদীপকে। সেদিন মুসলিম বিশ্ব তার অত্যন্ত দুঃসময়ে হারিয়েছিল সাধনা ও আধ্যাত্মিক পূর্ণতার সর্বোত্তম আদর্শকে, ন্যায়বিচার প্রতিষ্ঠায় মহানবীর নিজ হাতে গড়ে তোলা ইসলামের শ্রেষ্ঠ সেনাপতি ও সবচেয়ে আপোষহীন নেতাকে।
-
হযরত ইমাম হাসান (আ)'র পবিত্র জন্মবার্ষিকী
মার্চ ২৬, ২০২৪ ১২:১০আজ আমরা এমন একজনের কথা বলব যাকে রাসূল (সা.) নিজের প্রিয় সন্তান বলে উল্লেখ করেছেন, যিনি ছিলেন রেসালাতের প্রোজ্জ্বল প্রদীপের শিখা এবং এমন এক আহলে বাইতের সদস্য যাদেরকে আল্লাহ সব সব ধরনের পাপ-পঙ্কিলতা ও দোষ-ত্রুটি থেকে মুক্ত রেখেছেন; এমনকি কুরআনের আয়াত অনুযায়ী যাদেরকে ভালবাসা ফরজ বলে ঘোষণা করেছেন। তিনি জন্ম গ্রহণ করেছিলেন তৃতীয় হিজরির ১৫ ই রমজানে।
-
১৫ শাবান: শেকল ভাঙার মহানায়কের জন্মদিন
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ১৭:৫৫ন্যায়বিচারের বসন্ত সমাগত। ইরাকের সামেরা থেকে বিশ্বের দিগ-দিগন্তে ছড়িয়ে পড়ছে ১৫ শাবানের অপূর্ব খুশবু। ইমাম মাহদীর (আ) আলোকিত অস্তিত্ব জাগিয়ে তুলছে প্রাণে প্রাণে আনন্দের মহাসমীরণ। পবিত্র শবে বরাত বা ১৫ শাবান সারা বিশ্বের মুসলমানদের মধ্যে প্রায় ১২০০ বছর ধরে ইসলামের একটি বিশেষ পবিত্র ও আনন্দঘন দিন হিসেবে বিবেচিত হয়ে আসছে। তাই সবাইকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা মহাখুশির ঈদ-মুবারক!
-
ইসলামের অনন্য তারকা ইমাম সাজ্জাদ (আ)'র শুভ জন্মদিন
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ১৪:৪৬১৪০৩ চন্দ্র-বছর আগে ৩৮ হিজরির ৫ ই শা'বান তথা খৃষ্টীয় ৬৫৮ সালের চৌঠা জানুয়ারি মদিনায় জন্ম গ্রহণ করেন বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র পবিত্র আহলে বাইতের সদস্য হযরত আলী ইবনে হুসাইন (আ.)।জাইনুল আবেদিন ছিল তাঁর উপাধি যার অর্থ সাধকদের অলঙ্কার বা সৌন্দর্য। ইমাম হুসাইন (আ.)’র পুত্র ইমাম জাইনুল আবেদিনের মূল নাম হল আলী। অত্যধিক সিজদার জন্য তিনি ইমাম সাজ্জাদ নামেও খ্যাত।
-
কারবালার মহাবীর হযরত আব্বাসের জন্ম-বার্ষিকী
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ১৪:৪৩কারবালার 'শেরনর' হযরত আব্বাসের ১৪১৬তম জন্ম-বার্ষিকী। ১৪১৬ চন্দ্রবছর আগে ২৬ হিজরির ৪ শাবান পবিত্র মদীনায় জন্ম নিয়েছিলেন মহান কারবালা বিপ্লবের শীর্ষস্থানীয় সেনাপতি ও পতাকাবাহী নেতা হযরত আবুল ফজল আব্বাস (আ.)। বিশ্বব্যাপী পালন করা হয় তাঁর পবিত্র জন্ম-বার্ষিকী। এই মহামানবের জন্মদিন ইসলামী ইরানে ‘রুজই জানবজান’ বা যুদ্ধাহতদের দিবস হিসেবেও পালিত হয়।
-
মানবতার চির-গৌরব ইমাম হুসাইন (আ)
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ১১:০২হিজরি চতুর্থ সনের তৃতীয় শা’বান গোটা মানবজাতি ও বিশেষ করে, ইসলামের ইতিহাসের এক অনন্য ও অফুরন্ত খুশির দিন তথা কারবালা বিপ্লবের মহানায়ক হযরত ইমাম হুসাইনের (আ) জন্মদিন । কারণ,এই দিনে ত্রিভুবনকে আলোকিত করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)’র প্রাণপ্রিয় দ্বিতীয় নাতি এবং ইসলামের চরম দূর্দিনের ত্রাণকর্তা ও শহীদদের নেতা হযরত ইমাম হুসাইন (আ.)।
-
সেই মহাবিপ্লবের দুর্বার অগ্রযাত্রার ৪৫ বছর পূর্তি
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ১৬:০৩ইরানে ইসলামী বিপ্লবের বয়স ৪৪ বছর পার হয়ে ৪৫-এ পা দিয়েছে। কিন্তু আজও সেই মহাবিপ্লবের নানা মহা-বিস্ময় অব্যাহত রয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ নানা সাফল্যের কীর্তি-গাঁথায় উৎকীর্ণ এ মহাবিপ্লব হাতছানি দিচ্ছে অচিরেই বিশ্ব-সভ্যতার উজ্জ্বলতম মহাকাব্যিক অধ্যায় গড়ার।
-
মহানবীর (সা) রিসালাতের আনুষ্ঠানিক মিশন শুরুর ১৪৫৮ তম বার্ষিকী
ফেব্রুয়ারি ০৭, ২০২৪ ০৬:৫৩সালাম ও শুভেচ্ছা নিন। 'মহানবীর (সা) রিসালাতপ্রাপ্তির ১৪৫৮ তম বার্ষিকী' শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ উপলক্ষে সবাইকে আবারো জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন। মহানবীর (সা) রিসালাতপ্রাপ্তির মিশন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার ঘটনা ১৪৫৭ বছর পেরিয়ে ১৪৫৮ তম বার্ষিকীতে উপনীত হল।