-
ঈদ-উল ফিতরের বিশেষ অনুষ্ঠান : আনন্দধারা
মে ০৩, ২০২২ ১৩:০৪ক) ঈদ মানে আনন্দ। তাই ঈদ এলেই আমরা খুশি হই, আনন্দিত হই। যারা রোজা রেখেছেন তাঁরা তিনটি পর্যায় অতিক্রম করেছেন। রহমত পর্ব, মাগফিরাত পর্ব এবং নাজাত বা মুক্তি পর্ব। শেষ পর্বে জাহান্নামের অসহ্য যন্ত্রণা থেকে মুক্তির পাশাপাশি হাজার মাসের চেয়েও উত্তম ও পুণ্যময় একটি রাত পেয়েছিলেন রোজাদারগণ। ঈদ সেজন্যই আনন্দের, প্রাপ্তির আনন্দ, মুক্তির আনন্দ।
-
বিশ্ব কুদস দিবস: মুসলমানদের প্রেরণা ও ঐক্যের উৎস
এপ্রিল ২৮, ২০২২ ১২:৩৯গত প্রায় ৭০ বছর ধরে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিন ভূখণ্ড জবর দখল করে আছে। ফিলিস্তিন জবর দখলের এতো বছর পরও ইসরাইল বর্বর নির্যাতনের ধারা অব্যাহত রেখেছে। ইহুদিবাদী ইসরাইলের এই ন্যক্কারজনক আগ্রাসনের প্রতি সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছে পশ্চিমা শক্তিগুলো।
-
আমাকে খাদিজার চেয়ে কোনো উত্তম স্ত্রী দান করেননি আল্লাহ: মহানবী (সা.)
এপ্রিল ১২, ২০২২ ১৬:১৫আজ হতে ১৪৪৬ বছর আগে এই দিনে (১০ই রমজান, হিজরতের তিন বছর আগে) ইন্তিকাল করেছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র প্রথম স্ত্রী উম্মুল মু'মিনিন হযরত খাদিজা (সালামুল্লাহি আলাইহা)। মানবজাতির মধ্যে চার শ্রেষ্ঠ নারীর মধ্যে অন্যতম হলেন এই মহীয়সী নারী।
-
প্রকৃতি দিবস: প্রকৃতির সাথে নিবিড় আত্মীয়তার দিন
এপ্রিল ০২, ২০২২ ১১:২৯নওরোজ ইরানের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী সংস্কৃতি। নওরোজ হচ্ছে ইরানের নববর্ষ। মহাকবি ফেরদৌসির শাহনামাতেও এই নওরোজের উল্লেখ রয়েছে। তবে সে সময়কার নওরোজ উদযাপন রীতি আর ইসলাম পরবর্তীকালের উদযাপন রীতিতে ব্যাপক পার্থক্য রয়েছে।
-
১ এপ্রিল : ইরানের ইসলামি প্রজাতন্ত্র দিবস
মার্চ ৩১, ২০২২ ১৬:৩৮পয়লা এপ্রিল ইরানের ইসলামী প্রজাতন্ত্র দিবস। এই বিশেষ দিবসের তাৎপর্য ও প্রেক্ষাপট সম্পর্কে আজ আমরা কিছু কথা বলব। ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারিতে হযরত ইমাম খোমেনী (রহ) এর নেতৃত্বে ইসলামী বিপ্লবের বিজয়ের মাত্র দুই মাস পর দেশটিতে ৩০ মার্চ এক ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়।
-
কারবালার 'শেরনর' হযরত আব্বাসের জন্মবার্ষিকী
মার্চ ০৬, ২০২২ ১৭:০৪কারবালার 'শেরনর' হযরত আব্বাসের ১৪১৬তম জন্ম-বার্ষিকী। ১৪১৬ চন্দ্রবছর আগে ২৬ হিজরির ৪ শাবান পবিত্র মদীনায় জন্ম নিয়েছিলেন মহান কারবালা বিপ্লবের শীর্ষস্থানীয় সেনাপতি ও পতাকাবাহী নেতা হযরত আবুল ফজল আব্বাস (আ.)।
-
ইসলামের অনন্য তারকা ইমাম সাজ্জাদ (আ)'র শুভ জন্মদিন
মার্চ ০৬, ২০২২ ১৭:০৪১৪০৩ চন্দ্র-বছর আগে ৩৮ হিজরির ৫ ই শা'বান তথা খৃষ্টীয় ৬৫৮ সালের চৌঠা জানুয়ারি মদিনায় জন্ম গ্রহণ করেন বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র পবিত্র আহলে বাইতের সদস্য হযরত আলী ইবনে হুসাইন (আ.)।
-
মানবজাতির চিরন্তন গৌরব ইমাম হুসাইন (আ.)
মার্চ ০৪, ২০২২ ১৭:৪৮হিজরি চতুর্থ সনের তৃতীয় শা’বান গোটা মানবজাতি ও বিশেষ করে, ইসলামের ইতিহাসের এক অনন্য ও অফুরন্ত খুশির দিন তথা কারবালা বিপ্লবের মহানায়ক হযরত ইমাম হুসাইনের (আ) জন্মদিন।
-
মহানবীর (সা) রিসালাতের আনুষ্ঠানিক মিশন শুরুর ১৪৫৬ তম বার্ষিকী
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১৩:১১সালাম ও শুভেচ্ছা নিন। 'মহানবীর (সা) রিসালাতপ্রাপ্তির ১৪৫৬ তম বার্ষিকী' শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ উপলক্ষে সবাইকে আবারো জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন। মহানবীর (সা) রিসালাতপ্রাপ্তির মিশন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার ঘটনা ১৪৫৫ বছর পেরিয়ে ১৪৫৬ তম বার্ষিকীতে উপনীত হল। মহান আল্লাহর অশেষ শুকরিয়া যে আমরা এ দিবসটি স্মরণ করতে পারছি এবং এ উপলক্ষে কিছু কথা বলার সুযোগ পেয়েছি।
-
মজলুম ইমাম মুসা কাযিম (আ.) ও তাঁর নানা অলৌকিকতা
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ১২:১৮১৮৩ হিজরির ২৫ রজব (খ্রিস্টিয় ৭৯৯ সনে) বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র পবিত্র আহলে বাইত (আ.) ও নিষ্পাপ ইমামকুলের অন্যতম সদস্য হযরত ইমাম মুসা কাযিম (আ.) শাহাদাত বরণ করেন। বিশ্বব্যাপী পালন করা হয় তাঁর শাহাদাত বার্ষিকী। ইরানেও পালিত হচ্ছে হযরত ইমাম মুসা কাযিম (আ.)'র শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে এই মহামানব এবং বিশ্বনবী (সা) ও তাঁর পবিত্র আহলে বাইতের প্রতি জানাচ্ছি অশেষ দরুদ ও সালাম এবং সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা।