-
পুষ্পিত সৌন্দর্যের কবি শেখ সাদী
এপ্রিল ২২, ২০২০ ১২:৪৫হাসান হাফিজ : মহান কবি শেখ সাদী সম্পর্কে আমরা বাংলা ভাষাভাষীরা বিস্তারিত জানি, এমন কথা বলা চলে না। বিশ্বসাহিত্যের অমর এই প্রতিভার চিরন্তন কাব্যদ্যুতি, শিল্পসুষমা, মরমী ও শাশ্বত আবেদন মনস্ক ও বোদ্ধা পাঠকের হৃদয় খুব সহজেই ছুঁয়ে যায়।
-
১৫ শাবান মানবজাতির শেষ ত্রাণকর্তা ইমাম মাহদী (আ.)র পবিত্র জন্মদিন
এপ্রিল ০৮, ২০২০ ১৩:৩৯পবিত্র শবে বরাত বা ১৫ ই শাবান উপলক্ষে সবাইকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা । ১৫ ই শাবান সবচেয়ে মহিমান্বিত রাতগুলোর অন্যতম। এ ছাড়াও এই দিন মানবজাতির শেষ ত্রাণকর্তা ইমাম মাহদীর (আ.) পবিত্র জন্মদিন।
-
প্রকৃতি দিবস: প্রকৃতির সাথে নিবিড় আত্মীয়তার দিন
মার্চ ৩১, ২০২০ ১৪:৫০নওরোজ ইরানের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী সংস্কৃতি। নওরোজ হচ্ছে ইরানের নববর্ষ। মহাকবি ফেরদৌসির শাহনামাতেও এই নওরোজের উল্লেখ রয়েছে। তবে সে সময়কার নওরোজ উদযাপন রীতি আর ইসলাম পরবর্তীকালের উদযাপন রীতিতে ব্যাপক পার্থক্য রয়েছে। ইসলামের আবির্ভাবের পর ইসলামী আচার-অনুষ্ঠান যুক্ত হয় এ উৎসবের সাথে। নওরোজের শেষ দিনটিকে তখন বলা হতো সিজদাহ বেদার।
-
ইরানে পালিত হচ্ছে ইসলামি প্রজাতন্ত্র দিবস
মার্চ ৩১, ২০২০ ০৯:১০ফার্সি ১২ ফারভারদিন বা পয়লা এপ্রিল ইরানকে ইসলামি প্রজাতন্ত্র ঘোষণার ৪০ তম বার্ষিকী। দেশটির ও বিশ্ব-ইতিহাসের এক অনন্য দিন এই বার্ষিকী তথা ইসলামি প্রজাতন্ত্র দিবস। আজ ইরানে জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়েছে এ দিবস। ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারিতে হযরত ইমাম খোমেনীর (রহ) নেতৃত্বে ইসলামি বিপ্লবের বিজয়ের মাত্র দুই মাস পর দেশটিতে ৩০ মার্চ এক ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়।
-
ইসলামের অনন্য তারকা ইমাম সাজ্জাদ (আ)'র শুভ জন্মদিন
মার্চ ২৮, ২০২০ ১১:০০১৪০২ চন্দ্র-বছর আগে ৩৮ হিজরির ৫ ই শা'বান তথা খৃষ্টীয় ৬৫৮ সালের চৌঠা জানুয়ারি মদিনায় জন্ম গ্রহণ করেন বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র পবিত্র আহলে বাইতের সদস্য হযরত আলী ইবনে হুসাইন (আ.)।জাইনুল আবেদিন ছিল তাঁর উপাধি যার অর্থ সাধকদের অলঙ্কার বা সৌন্দর্য। ইমাম হুসাইন (আ.)’র পুত্র ইমাম জাইনুল আবেদিনের মূল নাম হল আলী। অত্যধিক সিজদার জন্য তিনি ইমাম সাজ্জাদ নামেও খ্যাত।
-
কারবালার 'শেরনর' হযরত আব্বাসের জন্ম-বার্ষিকী
মার্চ ২৮, ২০২০ ১০:২০কারবালার 'শেরনর' হযরত আব্বাসের ১৪১৫তম জন্ম-বার্ষিকী। ১৪১৫ চন্দ্রবছর আগে ২৬ হিজরির ৪ শাবান পবিত্র মদীনায় জন্ম নিয়েছিলেন মহান কারবালা বিপ্লবের শীর্ষস্থানীয় সেনাপতি ও পতাকাবাহী নেতা হযরত আবুল ফজল আব্বাস (আ.)। বিশ্বব্যাপী পালন করা হয় তাঁর পবিত্র জন্ম-বার্ষিকী। এই মহামানবের জন্মদিন ইসলামী ইরানে ‘রুজই জানবজান’ বা যুদ্ধাহতদের দিবস হিসেবেও পালিত হয়।
-
মানবজাতির চিরন্তন গৌরব ইমাম হুসাইন (আ.)
মার্চ ২৮, ২০২০ ০৯:১০হিজরি চতুর্থ সনের তৃতীয় শা’বান গোটা মানবজাতি ও বিশেষ করে, ইসলামের ইতিহাসের এক অনন্য ও অফুরন্ত খুশির দিন তথা কারবালা বিপ্লবের মহানায়ক হযরত ইমাম হুসাইনের (আ) জন্মদিন । কারণ,এই দিনে ত্রিভুবনকে আলোকিত করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)’র প্রাণপ্রিয় দ্বিতীয় নাতি এবং ইসলামের চরম দূর্দিনের ত্রাণকর্তা ও শহীদদের নেতা হযরত ইমাম হুসাইন (আ.)।
-
বিশ্বনবী হযরত মুহাম্মাদ (স.)'র রেসালাতপ্রাপ্তির বার্ষিকী
মার্চ ২২, ২০২০ ০০:৫০২৭ রজব মুসলমানদের জন্যে অত্যন্ত আনন্দঘন, বরকতময় ও আধ্যাত্মিক তাৎপর্যসমৃদ্ধ দিবস। মুসলমানদের একাংশের মতে ২৭ রজব তারিখে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) উর্ধ্বলোকে আধ্যাত্মিক সফর বা মে’রাজে গমন করেছিলেন। রাতের বেলায় এই সফর সম্পন্ন হয়েছিল বলে তা শাবে মে’রাজ বা লাইলাতুল মেরাজ হিসেবে খ্যাত। এ ছাড়াও শিয়া মুসলিম সমাজের আলেমরা মনে করেন ২৭ রজব বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)’র নবুওত প্রাপ্তি দিবস।
-
হযরত আলীর (আ.) অনন্য বীরত্বে ভাস্বর ঐতিহাসিক খায়বার বিজয়
মার্চ ২০, ২০২০ ১৬:০১গত ২৪ রজব ছিল ঐতিহাসিক খায়বার বিজয়ের ১৪৩৪ তম বার্ষিকী। সপ্তম হিজরির এই দিনে তথা ২৪ রজব ইসলামের ইতিহাসের প্রবাদ-পুরুষ ও মহাসমরনায়ক আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.) জয় করেছিলেন ইহুদি অধ্যুষিত খায়বার অঞ্চল। খায়বারের অবস্থান ছিল মদীনা থেকে ১৫০ কিলোমিটার উত্তরে দামেস্কগামী সড়কের কাছে। শেরে খোদা বা আল্লাহর সিংহ নামে খ্যাত হযরত আলী (আ.) একাই জয় করেন এই খায়বার।
-
মজলুম ইমাম মুসা কাযিম (আ.) ও তাঁর নানা অলৌকিকতা
মার্চ ১৯, ২০২০ ১৭:১০১৮৩ হিজরির ২৫ রজব (খ্রিস্টিয় ৭৯৯ সনে) বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র পবিত্র আহলে বাইত (আ.) ও নিষ্পাপ ইমামকুলের অন্যতম সদস্য হযরত ইমাম মুসা কাযিম (আ.) শাহাদাত বরণ করেন। বিশ্বব্যাপী পালন করা হয়েছে তাঁর শাহাদাত বার্ষিকী।এমন গভীর শোকের দিন তথা ইমাম মুসা কাযিমের শাহাদাতের ১২৫৭ তম বার্ষিকী।