7
ইমাম হুসাইন (আ.) এর কালজয়ী বিপ্লব (আশুরার রাত)
মহাপুরুষ, মহাসত্য, মহা-সুন্দর, মহাবীর –এইসব এমনই কিছু বিশেষণ যা স্থান-কাল-পাত্র ও মানুষের সাধারণ জ্ঞানের সীমানা ছাড়িয়ে প্রায় ক্ষেত্রেই হয়ে পড়ে বর্ণনাতীত এবং ধারণাতীত। ‘আকাশের উদারতা’ ও ‘স্বর্গীয় মহত্ত্ব’ বলে মানুষ যা কিছু বলতে চায় এইসব বিষয়ে- তাও এসবের আসল পরিচয় পুরোপুরি তুলে ধরতে অক্ষম। মহা-সুন্দরের নানা দিক দেখে কবিরা হয়তো বলে ওঠেন: সুন্দর তুমি কতরূপে কতভাবে প্রকাশিছ আপনারে!