338
সূরা হুদ; আয়াত ১-৫ (পর্ব-১)
সূরা হুদ মাক্কী সূরা। মুফাসসিরদের অধিকাংশই মনে করেন, মদীনায় হিজরতের আগে ভাগে রাসূলুল্লাহ (সা.) যখন উম্মুল মুমেনিন হযরত খাদিজা (সা.) ও প্রিয় চাচা আবু তালেবের মৃত্যুতে শোকাহত এবং কাফির-মুশরিকদের ক্রমবর্ধমান চাপ ও উৎপীড়নে জর্জরিত তখন এই সূরাটি অবতীর্ণ হয়।