-
নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাবে ভেটো দিল রাশিয়া
অক্টোবর ০১, ২০২২ ১১:২৭ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে একীভূত করে নেয়ার ঘটনাকে বেআইনি ঘোষণা করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। আমেরিকা ও আলবেনিয়ার পক্ষ থেকে তৈরি করা প্রস্তাবটি শুক্রবার রাতে ভোটাভুটির জন্য নিরাপত্তা পরিষদে তোলা হয়।
-
দ্রুততম সময়ের মধ্যে ইউক্রেনকে ন্যাটোভুক্ত করে নিন: জেলেনস্কি
অক্টোবর ০১, ২০২২ ০৪:১৫ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশকে দ্রুততম সময়ের মধ্যে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোভুক্ত করার আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দখলকৃত চার অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রুশ ফেডারেশন যুক্ত করার চুক্তিতে স্বাক্ষরের পরপরই এ আবেদন জানানোর কথা ঘোষণা করেন জেলেনস্কি।
-
আফগানিস্তানে শিয়া মুসলমানদের ওপর অব্যাহত সন্ত্রাসী হামলার রহস্য
সেপ্টেম্বর ৩০, ২০২২ ১৬:৩৬আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া মুসলমান অধ্যুষিত অঞ্চলের এক কোচিং সেন্টারে এক আত্মঘাতী সন্ত্রাসীর বোমা হামলায় অন্তত ৩২ জন শহীদ ও ৪০ জন আহত হয়েছেন।
-
আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অন্তর্ভুক্ত হলো ইউক্রেন থেকে আলাদা হওয়া ৪ অঞ্চল
সেপ্টেম্বর ৩০, ২০২২ ১৫:৫৪গণভোটের মাধ্যমে ইউক্রেন থেকে আলাদা হওয়া দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়া আনুষ্ঠানিকভাবে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত হয়েছে। আজ (শুক্রবার) মস্কোর ঐতিহাসিক রেড স্কয়্যারে এক উৎসবমুখর পরিবেশে ওই চার অঞ্চলের নেতৃবৃন্দ রাশিয়ায় যোগদান সম্পর্কিত নথিপত্রে স্বাক্ষর করেন।
-
জাপোরিঝঝিয়া ও খেরসনকে স্বাধীন ঘোষণা করে পুতিনের ডিক্রি জারি
সেপ্টেম্বর ৩০, ২০২২ ১৪:৪৪ইউক্রেন থেকে আলাদা হওয়া জাপোরিঝঝিয়া ও খেরসনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার গভীর রাতে স্বাক্ষরিক দুই ডিক্রিতে পুতিন বলেছেন, ‘আমি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে জাপোরিঝঝিয়া ও খেরসনকে স্বীকৃতি দিচ্ছি।"
-
পাইপলাইনে নাশকতা ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদের’ জ্বলজ্যান্ত উদাহরণ: পুতিন
সেপ্টেম্বর ৩০, ২০২২ ০৮:১৬সাগরের তলদেশে অবস্থিত নর্ড স্ট্রিম-২ পাইপলাইনে নাশকতার ঘটনাকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদের’ জ্বলজ্যান্ত উদাহরণ বলে বর্ণনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বৃহস্পতিবার রাতে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।
-
কাবুলের শিয়া অধ্যুষিত এলাকায় বিস্ফোরণ: নিহত ১৯ আহত ২৭
সেপ্টেম্বর ৩০, ২০২২ ০৭:৫১আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া অধ্যুষিত এলাকায় শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাযিরা জানিয়েছে, কাবুলের দাশতি বারচি এলাকার একটি কোচিং সেন্টারের ভেতর আজ (শুক্রবার) সকালে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে।
-
নর্ড স্ট্রিম পাইপ লাইনে নাশকতার জন্য ইঙ্গিতে আমেরিকাকে দায়ী করল রাশিয়া
সেপ্টেম্বর ২৯, ২০২২ ১৪:৪১নর্ড স্ট্রিম পাইপ লাইনে নাশকতার জন্য ইঙ্গিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা আজ (বৃহস্পতিবার) এক সাক্ষাৎকারে বলেছেন, ডেনমার্ক ও সুইডেনে যেসব অঞ্চলে ছিদ্র ধরা পরেছে সেগুলো যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা।
-
৪ অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার সনদে পুতিনের সই আগামীকাল
সেপ্টেম্বর ২৯, ২০২২ ১৩:৫৭ইউক্রেন থেকে আলাদা হওয়া চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার সনদে আগামীকাল সই করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
-
ফেসবুকে রোহিঙ্গাবিরোধী ঘৃণা রোধে ব্যর্থ হয়েছে মেটা: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
সেপ্টেম্বর ২৯, ২০২২ ০৯:৩৫সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রোহিঙ্গা শরণার্থীদের প্রতি ঘৃণামূলক বক্তব্য রোধে ব্যর্থ হওয়ায় মাধ্যমটির প্রধান কোম্পানি মেটার সমালোচনা করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।